এক্সপ্লোর

EC On TMC : তৃণমূল দলের নাম ও প্রতীকে কার অধিকার? আজই কি বড় সিদ্ধান্ত নিতে পারে কমিশন ?

EC TMC Meet: ঘাসের ওপর জোড়া ফুলের এই প্রতীক কার? এনিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের দড়ি টানাটানির, ফয়সালা কি আজই

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: তৃণমূল দলের নাম ও প্রতীকের ওপর কার অধিকার? সেই ফয়সালা কি হয়ে যেতে পারে শনিবারই? কারণ, শনিবারই 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল'-এর সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। সাধারণত এধরনের ঘটনায় কীসের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন? কী বলছেন বিশেষজ্ঞরা? শুনে নেব।

আরও পড়ুন, "অভিষেক কি ফিরবে ?…যা খবর আছে”, বিস্ফোরক মদন মিত্র

ঘাসের ওপর জোড়া ফুলের এই প্রতীক কার? এনিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের দড়ি টানাটানির, ফয়সালা কি তাড়াতাড়ি হয়ে যাবে? ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ১৬ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার অবধি মনোনয়ন দেওয়া যাবে। আর শনিবারই 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল'-এর সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক। তারপরই কি এই বিষয়ে সিদ্ধান্ত হয়ে যেতে পারে? তা কাদের পক্ষে যেতে পারে? বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, অতীতে বালাসাহেব ঠাকরের তৈরি শিবসেনার ক্ষেত্রে, তাঁর ছেলে উদ্ধব ঠাকরে দলের নাম ও প্রতীক ব্য়বহারের অনুমতি পাননি। 
 
নির্বাচন কমিশন সেই অনুমতি দিয়েছিল একনাথ শিন্ডেকে!। যাঁর দিকে অধিকাংশ বিধায়ক ছিল এবং এখনও আছে। আবার অনেকে এটাও মনে করিয়ে দিচ্ছেন, শিবসেনার দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ সংক্রান্ত মামলাতেই সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য় বাগচী বলেছিলেন, পরিষদীয় বা সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত নয়, রাজনৈতিক দলের সিদ্ধান্তই শেষ কথা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, শেষ অবধি প্রতীক যুদ্ধে কে জিতবেন? তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্য়োপাধ্য়ায়? না কি বিধানসভায় এখন যাঁর সংখ্য়াগরিষ্ঠতা, সেই ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের গোষ্ঠী?

প্রাক্তন মুখ্য় নির্বাচনী আধিকারিক জহর সরকার বলেন, 'লোগোর ব্য়াপারে কমিশন চূড়ান্ত। কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করতে চায় না। লোগো দেওয়ার আগে দুপক্ষকে ডাকা এরকম হয়নি। এখানে কথা বলে নিতে চায়। দুটো বিষয় দেখা হয়। তিনটে সংস্থান থাকে। এক সংখ্য়াগরিষ্ঠতা কাদের দিকে। দুই, শিকড়ের কথা ভাবতে পারে। এটা কমই ভাবে।' বিশেষজ্ঞদের মতে, এরকম বিবাদের ক্ষেত্রে প্রতীক ফ্রিজ করে দেওয়ার সংস্থানও থাকে নির্বাচন কমিশনের হাতে। যেমন - রাম বিলাস পাসওয়ানের মৃত্যুর পর, তাঁর ছেলে চিরাগ, ভাই পশুপতি পারসের মধ্য়ে দলের মালিকানা নিয়ে লড়াই শুরু হয়। 
 নির্বাচন কমিশন দু'পক্ষের বক্তব্য শুনে দলের নাম বরাদ্দ করে রাম বিলাসের ভাইকে। তবে লোক জনশক্তি পার্টির মূল প্রতীক ‘বাংলো’ কোনও পক্ষকেই দেয়নি নির্বাচন কমিশন। প্রাক্তন মুখ্য় নির্বাচনী আধিকারিক জহর সরকার বলেন, প্রতীক ফ্রিজ করে দিতে পারে এই সংক্রান্ত অংশ।অনেকে বলছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত ঘোষণা করে দিলেও, তাকে চ্য়ালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা খোলা থাকবে। যেমন - শিবসেনার দুই গোষ্ঠীর মধ্য়ে আইনি লড়াই এখনও চলছে সুপ্রিম কোর্টে। এবার তৃণমূলের ক্ষেত্রে কী হবে? শনিবারের বৈঠকে 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল'-এর সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেবে? কবে তারা সেই সিদ্ধান্ত ঘোষণা করবে? সেটাই দেখার। 

Advertisement

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget