এক্সপ্লোর

Partha Chatterjee Arrested: রাত ১.৫৫-তে গ্রেফতার পার্থ, ২ দিনের ইডি হেফাজত

এদিন জোকা ইএসআই থেকে বেরোনোর সময়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাইনি’। 

কলকাতা: আজ সকালে জানানো হলেও গতকাল প্রায় ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেই রাত ১.৫৫ নাগাদ গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), এরপর দু-দিনের ইডি (Enforcement Directorate) হেফাজতে রাখা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এদিন জোকা ইএসআই থেকে বেরোনোর সময়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাইনি’। 

SSC দুর্নীতি মামলায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নাকতলার (Naktala) বাড়ি থেকে ইডি-র হাতে গ্রেফতার হন রাজ্যের তৃণমূলের মহাসচিব ও শিল্প-তথ্য প্রযুক্তি-পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। SSC দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র দাবি, তদন্তে সহযোগিতা করেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সকালে দিল্লির সদর দফতরে শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন ইডি-র তদন্তকারীরা। এর পরই গ্রেফতার। ইডি সূত্রে খবর, আজই আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর তাঁকে নিজেদের হেফাজতে চায় ইডি।

গতকাল রাতভর নাকতলার বাড়ির দোতলার একটি ঘরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। নীচে ছিল কেন্দ্রীয় বাহিনী ও নেতাজিনগর থানার পুলিশ। সকালে পার্থর বাড়িতে যান তাঁর আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত। গোটা জিজ্ঞাসাবাদ পর্বে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। ব্যবহার করতে দেওয়া হয়নি ফোন । ইডি সূত্রে দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। সেই সমস্ত সম্পত্তির হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা । 

গ্রেফতারের পর পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ইডি হেফাজতের পর রাতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি হলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে আইসিসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে । অন্যদিকে, একুশ কোটির বেশি টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও (Arpita Mukherjee) । ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে যাওয়া হয় অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড় ।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
TMC News: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
North 24 Pargana News: মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget