এক্সপ্লোর

Jyotipriya Mallick: বাকিবুরকে সামনে রেখে দুর্নীতি, ভুয়ো সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করেন জ্যোতিপ্রিয়: ED

Ration Scam: ওই তিনটি ভুয়ো সংস্থা হল, শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড।

কলকাতা: রেশন দুর্নীতির (Ration Scam) কালো টাকা সাদা করা হয়েছিল তিনটি ভুয়ো সংস্থার মাধ্যমে, আদলতে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের দাবি, ওই তিনটি সংস্থাই খোলা হয়েছিল ২০০৮ সালে। তিনটি সংস্থার ঠিকানাও এক। এমনকি ওই তিন সংস্থার অংশীদার হিসেবে নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুর রহমানের আত্মীয় অভিষেক বিশ্বাসের। তবে বরাবর অভিষেকই অংশীদার ছিলেন না বলে দাবি ED-র। (Jyotipriya Mallick)

ওই তিনটি ভুয়ো সংস্থা হল, শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। ED-র দাবি, ওই সংস্থাগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত ৮ কোটি টাকা নগদে জমা পড়ে। সব মিলিয়ে ২০ কোটি টাকারও বেশি কালো টাকা সাদা করা হয়। 

জ্যোতিপ্রিয়ের নির্দেশেই বাকিবুর ওই তিনটি সংস্থা অন্যদের নামে খুলেছিলেন বলে দাবি ED-র। আদালতে তারা জানিয়েছে, সেখানেই রেশন দুর্নীতির লাভের টাকা বিনিয়োগ করা হয়েছে। ওই তিন সংস্থা থেকে পরে ঋণ হিসেবে টাকা যায় জ্যোতিপ্রিয়ের কাছে। সেই টাকা তিনি ফেরত দেননি। জিজ্ঞাসাবাদে বাকিবুরও এই তথ্য দিয়েছেন বলে দাবি ED-র। 

আরও পড়ুন: Jyotipriya Mallick: মন্ত্রীকে ৮০ লক্ষ টাকা দেওয়ার উল্লেখ, জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে ED-র হাতিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট

এছাড়াও আদালতে ED জানিয়েছে, আগে সংস্থার অংশীদার ছিলেন জ্যোতিপ্রিয়ের স্ত্রী এবং কন্যা। জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে দু'টি সংস্থার রবার স্ট্যাম্পও উদ্ধার হয়। এজে অ্যাগ্রোটেক এবং এজে রয়্যাল নামের দুই সংস্থার রবার স্ট্যাম্প উদ্ধার হয়। ওই দুই সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয় বলে দাবি ED-র। ওই দুই সংস্থাই যে ভুয়ো, তা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইতিমধ্যেই স্বীকার করেছেন বলে দাবি তদন্তকারীদের ED-র দাবি, বাকিবুরকে সামনে রেখেই দুর্নীতির কালো টাকা সাদা করেন জ্যোতিপ্রিয়।

এদিকে, শনিবার ED-র তলবে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অমিত দে এবং অভিজিৎ দাস। জ্যোতিপ্রিয়ের আপ্ত সহায়ক অমিত। গতকালও একদফা হাজিরা দিয়েছিলেন তাঁরা। অভিজিতের বাড়ি থেকে 'বালুদা' লেখা মেরুন রংয়ের ডায়েরি উদ্ধার হয়েছে। তাতে কোটি কোটি টাকার লেনদেনের হিসেব লেখা রয়েছে বলে দাবি ED-র।  এর আগে, বৃবস্পতিবার নাগেরবাজারে অমিতের একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালায় ED. ২০১১ সাল থেকে জ্যোতিপ্রিয়ের আপ্ত সহায়ক তিনি। নামে-বেনামে অমিতেরও প্রচুর সম্পত্তি এবং রিসর্টের হদিশ মিলেছে বলে জানিয়েছে ED. এমনকি রেশন দুর্নীতির টাকাও অমিতের অ্যাকাউন্টে ঢুকেছে বলে দাবি তদন্তকারীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget