এক্সপ্লোর

Recruitment Scam : নিয়োগ দুর্নীতিতে ক্লাবের মাধ্যমে টাকা লেনদেন,মানিক-পুত্রর বিরুদ্ধে বিস্ফোরক ইডি

Teacher Recruitment Scam : স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত ক্লাবও! আদালতে বিস্ফোরক দাবি ইডি-র।

সৌভিক মজুমদার, কলকাতা : নিয়োগ দুর্নীতির ( Recruitment Scam ) টাকা কোথায় গেছে? কাদের কাছে পৌঁছেছে? কারা লাভবান হয়েছেন? এই দুর্নীতিচক্রের মাথা কে? তদন্তে নেমে এইসব প্রশ্নের উত্তর খুঁজেছেন তদন্তকারীরা। আবাসন থেকে চলচ্চিত্র জগৎ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কনসালটেন্সি সার্ভিস এমনকি পুজোর আয়োজন পর্যন্ত, নিয়োগ দুর্নীতির টাকা ঢোকার অভিযোগ সর্বত্র। তদন্তে নেমে বিভিন্ন সময় নানা চাঞ্চল্যকর দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। এবার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত  অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) ছেলে সৌভিক ভট্টাচার্যর বিরুদ্ধে অভিনব অভিযোগ আনল কেন্দ্রীয় এজেন্সি ইডি। এবার তাদের ইডির তদন্তে উঠে এল ক্লাবের নাম। 

 প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিক ভট্টাচার্য একটি ক্লাবের মাধ্য়মে টাকা লেনদেন করতেন। হাইকোর্টে এমনই বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার, ED-র তরফে হাইকোর্টে দাবি করা হয়, একটি ক্লাবের মাধ্য়মে মোটা অঙ্কের টাকা লেনদেন করেছেন সৌভিক। এছাড়া একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও সরাসরি যোগ রয়েছে মানিক-পুত্রের।

সৌভিক ভট্টাচার্য অবশ্য দাবি করেন, ED-র তথ্য অযৌক্তিক। এ বিষয়ে সোমবার হলফনামা দেবেন তিনি। সেদিনই মামলার পরবর্তী শুনানি।  

মানিকের মামলার অগ্রগতি 

এরই মধ্যে গত মঙ্গলবার ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের একটি
স্কুল রয়েছে বলে আদালতে দাবি করে ইডি। পাশাপাশি, এদিনও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় ইডি-কে। প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতার হওয়া এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হওয়ার পর পশ্চিম মেদিনীপুরের পিংলায় সামনে এসেছিল বিশাল বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল স্কুলের ছবি। ইডি চার্জশিটে আগেই দাবি করেছে, চাকরি বিক্রির কালো টাকা বিনিয়োগ হয়েছিল পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামাঙ্কিত স্কুল তৈরিতে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার হাইকোর্টে ইডি দাবি করে, পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানিক ভট্টাচার্যেরও একটি স্কুল রয়েছে। মানিক ভট্টাচার্যের আইনজীবী বলেন, যে স্কুলের কথা ইডি বলছে, সেটা ১০০ বছরের পুরনো একটি সরকারি স্কুল। কিন্তু সেই স্কুলের সঙ্গে এই নিয়োগ দুর্নীতির কী সম্পর্ক, তা নিয়ে কিছু জানায়নি ইডি। এদিন শুনানি চলাকালীন, মানিক ভট্টাচার্যের আইনজীবী আবেদন করেন, শুনানির সময় মানিক ভট্টাচার্যকে এজলাসে থাকার অনুমতি দেওয়া হোক। বিচারপতি বলেন, সেই আবেদন খারিজ করে জানান, প্রয়োজন হলে আদালত ডেকে পাঠাবে। এরপরই শুনানির জন্য আরও তিন সপ্তাহ সময় চায় ইডি।             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
Annapurna Yojana: ২ অগস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
২ অগস্টেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget