এক্সপ্লোর

Arpita Mukherjee : টাকা-বাহকদের নাম, ফোন নম্বর-সহ সমস্ত তথ্য অর্পিতার ডায়েরিতে, সব জেনে ফেলল ইডি ?

ইডির দাবি, ডায়েরির ৪০টি পাতা অনেক কিছু লেখা রয়েছে। এখন সেই রহস্য উন্মোচনের চেষ্টায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রকাশ সিনহা, কলকাতা :  টালিগঞ্জ ও বেলঘরিয়ার দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের নেপথ্যে কোন রহস্য লুকিয়ে, তার হদিশ কী রয়েছে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৩টি ডায়েরিতে? এই নিয়ে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে।

ডায়েরিতে কী কী তথ্য মিলেছে ? 
ইডি সূত্রে খবর, এর মধ্যে ২টি ডায়েরিতে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। ইডি সূত্রে দাবি, বিপুল পরিমাণ টাকা আসা-যাওয়ার হিসেব লেখা রয়েছে ডায়েরিতে। অর্পিতার ফ্ল্যাটে শুধু টাকা আসত না, টাকা যেত নির্দিষ্ট লোকের কাছে। টাকা-বাহকদের নাম, ফোন নম্বর-সহ সমস্ত তথ্য রয়েছে ডায়েরিতে, ইডি সূত্রে দাবি। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৩টি ডায়েরিতে হাতের লেখা কার, আপাতত এই প্রশ্নই ভাবাচ্ছে ইডি-র তদন্তকারীদের। প্রয়োজনে নেওয়া হতে পারে হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞদের সাহায্য, খবর সূত্রের।  ইডির দাবি, ডায়েরির ৪০টি পাতা অনেক কিছু লেখা রয়েছে। এখন সেই রহস্য উন্মোচনের চেষ্টায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন কালো ডায়েরি
কোথা থেকে এল এত টাকা? এই কুবেরের ধন কি আসলে যোগ্য প্রার্থীদের চাকরি অন্যদের মোটা দরে বিক্রি করে দেওয়ার টাকা? আর নিয়োগ দুর্নীতির রহস্য কি লুকিয়ে রয়েছে কালো ডায়েরিতে? ইডির সিজার লিস্টে দাবি করা হয়, এই কালো ডায়েরি উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে। কালো রঙের সেই ডায়েরির ওপর লেখা- Department of Higher Education & School Education, Govt of West Bengal. ডায়েরির ৪০টি পাতায় লেখা রয়েছে। SSC দুর্নীতিতে সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন কালো ডায়েরি!! উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন!

উদ্ধার হওয়া কালো ডায়েরি কি সরকারি? কেন কালো ডায়েরির ওপরে লেখা উচ্চশিক্ষা ও স্কুলশিক্ষা দফতর? কালো ডায়েরি অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এল কী করে? ইডির সিজার লিস্টে আরও দাবি করা হয়, কালো ডায়েরি ছাড়া আরও একটি এক্সিকিউটিভ ডায়েরি এবং একটি পকেট ডায়েরি উদ্ধার করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে। সব মিলিয়ে এখন আলোচনার শিরোনামে কালো ডায়েরি। কিন্তু সেই ডায়েরির পাতায় যে রহস্য লুকিয়ে রয়েছে, তা কী ইডিকে রহস্য উন্মোচনা সঠিক পথই দেখাবে ? 

সেরা শিরোনাম

Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ED Raid : দুর্গাপুজো নিয়ে ৫০-৬০ কোটি টাকার দুর্নীতি, ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি-হানা, কী মিলল?
দুর্গাপুজো নিয়ে ৫০-৬০ কোটি টাকার দুর্নীতি, ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি-হানা, কী মিলল?

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget