এক্সপ্লোর

Partha Chatterjee Baruipur Property : 'কে অর্পিতা, কে মোনালিসা চিনতাম না', নানা চমকে দেওয়া দাবি বারুইপুরের TMC কর্মীর

Partha Chatterjee Scam : এখানে, তৃণমূল কংগ্রেসের মহাসচিবের সঙ্গে আসতেন আর কারা ? এই প্রশ্নের উত্তরে চমকে দিলেন স্থানীয় এক তৃণমূল নেতাই । 

হিন্দোল দে, কলকাতা : পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর একের পর এক সম্পত্তি ইডির নজরে আসছে। সেই সব সম্পত্তি কার নামে, কার যাতায়াত ছিল সেখানে, কবে কেনা হয়, সব দিকেই নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ঠিক যেমন বারুইপুরে ED’র নজরে একাধিক সম্পত্তি রয়েছে । এরমধ্যে রয়েছে, বারুইপুরের একটি বিলাসবহুল বাগানবাড়ি। যার মালিকানা ঘিরে এখন জোর জল্পনা।

বারুইপুরের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের পুঁড়ী গ্রাম। এই গ্রামেই রয়েছে তিন বিঘা জমির ওপর বিশাল এক বাগানবাড়ি। নাম বিশ্রাম। বাড়ির একদিকে, বড় বড় গাছ, পিছনদিকে বিশাল এক পুকুর। আর এই শান-বাঁধানো পুকুর ঘাটেই নাকি মাঝেমধ্যেই দেখা যেত পার্থ চট্টোপাধ্যায়কে। সবাই এই বাড়ি চিনত পার্থর বাড়ি হিসেবেই। এখানে, তৃণমূল কংগ্রেসের মহাসচিবের সঙ্গে আসতেন আর কারা ? এই প্রশ্নের উত্তরে চমকে দিলেন স্থানীয় এক তৃণমূল নেতাই । 

জাহাঙ্গির মণ্ডল নামে এক তৃণমূল নেতা জানালেন, ৩ বিঘে জমির উপর ওই বাড়ি। ওঁর মেয়ে সোহিনীর নামে ওই বাড়ি। কে আসতেন সঙ্গে ? ওই তৃণমূল কর্মীর দাবি, ' কে অর্পিতা, কে মোনালিসা চিনতাম না... ওঁর গাড়িতে অনেক লোকজন আসত। গাড়ি বাইরে গেটের সামনে থাকত।  গেট বন্ধ হয়ে যেত। ' 

বাড়ির দেখাশোনার দায়িত্বে পার্থর জামাই। তিনিই মাঝে মধ্যে এসে দেখে যেতেন। যদিও জাহাঙ্গিরের দাবি,  জমি বিক্রি হয়েছিল অনেকদিন আগে। জ্যোতি বসুর আপ্ত সহায়ক এই বাড়িটা কেনেন। তাঁর থেকে পার্থ চট্টোপাধ্যায় ট্রান্সফার নেন।

অন্যদিকে আবার জানা যায়, হুগলির জাঙ্গিপাড়ার এক গ্রামে মামার বাড়ি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার। সেখানেও তাঁর সঙ্গে বেশ কয়েকবার গিয়েছেন তৃণমূলের মহাসচিব। দুর্গাপুজোয় গিয়ে স্থানীয় পুকুরে মাছও ধরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। অর্পিতার মামাবাড়ি থেকে দেড়শো মিটার এগোলেই এক বাড়ি। স্থানীয়দের বক্তব্য মাটির এই বাড়িটিই সম্প্রতি নতুন করে তৈরি করান অর্পিতা। এখানেও বেশ কয়েকবার এসেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি গ্রেফতার হওয়ার পর থেকেই এখন এখানে উত্‍সুক জনতার ভিড়!

সেরা শিরোনাম

Chorbagan Stampede: প্রথমে আটক, লালবাজারে এনে জিজ্ঞাসাবাদের পর এবার গ্রেফতার চোরবাগানের পুজোয় মাইকে ঘোষণাকারী সেন্টু
প্রথমে আটক, লালবাজারে এনে জিজ্ঞাসাবাদের পর এবার গ্রেফতার চোরবাগানের পুজোয় মাইকে ঘোষণাকারী সেন্টু
West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
Priyanka Gandhi Son Delhi Protest Photos Exhibition : প্রিয়ঙ্কার ছেলের ছবি প্রদর্শনীতে বাধা, সরাতে বলা হল দিল্লি-বিক্ষোভের ৭০টিরও বেশি ছবি, এবার ছেলের উদ্দেশে যা লিখলেন তিনি..
প্রিয়ঙ্কার ছেলের ছবি প্রদর্শনীতে বাধা, সরাতে বলা হল দিল্লি-বিক্ষোভের ৭০টিরও বেশি ছবি, এবার ছেলের উদ্দেশে যা লিখলেন তিনি..
Fire Incident: উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..

ভিডিও

NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh
Ranbir Kapoor | অমিতাভ-সলমন-অক্ষয় কুমারের পর রণবীর কাপুরের বাড়িতেও রেকি। Tiger Shroff Firing Case
Kolkata Durga Puja Stampede | মৃত্যুর আগে ভিড়ের ভিডিও প্রাঞ্জল সরকারের, দেখুন সেই মুহূর্ত
Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget