এক্সপ্লোর

Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার এফআইআর দায়ের করল ইডি

শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তের পর, এবার পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডেও একসঙ্গে তদন্তে নামল সিবিআই ও ইডি।

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার এফআইআর দায়ের করল ইডি। ইডি সূত্রে খবর, এফআইআরে নাম রয়েছে অয়ন শীল ও তার সংস্থার। এদিকে, অয়ন শীলকে খুব শীঘ্রই জেরা করতে পারে সিবিআই।                                                         

এফআইআর দায়ের করল ইডি: শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তের পর, এবার পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডেও একসঙ্গে তদন্তে নামল সিবিআই ও ইডি। অপরাধমূলক ষড়যন্ত্র কীভাবে সংঘটিত হয়েছিল তার তদন্ত করবে সিবিআই। অন্যদিকে, আর্থিক লেনদেন এবং, তা থেকে কারা লাভবান হলেন, সেই বিষয়ে তদন্ত করবে ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশই বহাল রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই-ই।

শুক্রবার আদালতের এই নির্দেশের পর এবার, পুর নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করল ইডি। ভারতীয় দণ্ডবিধির ৪২০,১২০ বি, ৪৬৭ নম্বর ধারায় দায়ের করা হয়েছে এফআইআর । এছাড়াও দুর্নীতিদমন আইনের ৭, ৮, ১২, ১৩ নম্বর ধারাতেও এফআইআর দায়ের করেছে ইডি। এছাড়াও, আর্থিক তছরুপের ধারাতেও দায়ের করা হয়েছে এফআইআর। ইডি সূত্রে দাবি, এফআইআরে নাম রয়েছে অয়ন শীলের নাম রয়েছে অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের। ইডি সূত্রে দাবি, রাজ্যের অন্তত ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি হয়েছে। বিভিন্ন পুরসভা থেকে ৪০ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল।

হালিশহর, বীরনগর থেকে বরানগর, উলুবেড়িয়া, পানিহাটি থেকে কামারহাটি, উত্তর দমদম থেকে দক্ষিণ দমদম, দমদম, ডায়মন্ড হারবার থেকে নিউ ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর- অভিযোগ, যে ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রির মিডলম্যান ছিলেন শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ঘনিষ্ঠ অয়ন শীল, তার মধ্যে রয়েছে এই পুরসভাগুলিও। এর আগে পুর-নিয়োগ দুর্নীতি মামলায় FIR দায়ের করে সিবিআই। অয়ন শীলকে জেলে গিয়ে জেরা করতে চেয়ে মঙ্গলবারই আদালতে আবেদন করে সিবিআই। সেই আবেদন মঞ্জুর হওয়ায়, ২-৩ দিনের মধ্যে অয়ন শীলকে জেরা করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাশাপাশি, ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে অয়ন শীলকে জেরা করতে চেয়ে, খুব শীঘ্রই আবেদন জানাবে তারাও।

আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget