এক্সপ্লোর

Coal Smuggling Case: মেনকা গম্ভীরকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

CHC Orders On Maneka Gambhir's Plea: দিল্লি নয়, মেনকা গম্ভীরকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে ইডিকে, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এ নিয়ে অভিষেক বন্দোপাধ্যায়ের শ্যালিকার আবেদনে সাড়া দিয়ে দিয়েছে হাইকোর্ট।

সৌভিক মজুমদার, কলকাতা: দিল্লি নয়, মেনকা গম্ভীরকে (Maneka Gambhir) কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে ইডিকে, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এ নিয়ে অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকার (Sister In Law) আবেদনে সাড়া দিয়ে দিয়েছে হাইকোর্ট (CHC)। সঙ্গে তাঁর আর্জি মেনে রক্ষাকবচের আবেদনেও সায় দিয়েছে। 

কী বলল হাইকোর্ট?
বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় কলকাতায় ইডি-র আঞ্চলিক অফিসে হাজির হতে হবে মেনকা গম্ভীরকে। ইডির তরফে যে গোপনীয় নথির যুক্তি দেওয়া হয়েছে, তা গ্রহণযোগ্য নয়, পর্যবেক্ষণ হাইকোর্টের। নথি দিল্লি থেকে কলকাতায় আনা যাবে না, এই যুক্তিও গ্রহণযোগ্য নয়। জানিয়েছে হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট তাঁকে রক্ষাকবচও দিয়েছে। তাঁর বিরুদ্ধে এই মুহূর্তে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি, নির্দেশ বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের। সুপ্রিম কোর্ট অভিষেক বন্দোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়ের ক্ষেত্রে যে রায় দিয়েছিল, এই মামলার রায় দেওয়ার সময় সেটিও মাথায় রেখেছে কলকাতা হাইকোর্ট। শীর্ষ আদালত বলেছিল, কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে অভিষেক-রুজিরাকে। সেই সময় রক্ষাকবচও দেওয়া হয়েছিল তাঁদের। সেই নির্দেশনামা কলকাতা হাইকোর্টের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

অভিষেকের সঙ্গে তলব মেনকাকেও...
অভিষেককে ডাকার ২ দিন পরেই তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে দিল্লির সদর দফতরে কয়লাকাণ্ডে তলব করা হয়েছিল। আগামী ৫ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ। ইডি সূত্রে খবর, বিদেশি ব্যাঙ্কে লেনদেন নিয়ে অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দিল্লিতে তলবের বিরুদ্ধেই হাইকোর্টে আবেদন করেন অভিষেক-শ্যালিকা। উল্লেখ্য, কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ২০২১ সালে নোটিস দিয়েছিল সিবিআই।  ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে  কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে পৌনে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে তথ্য চাওয়া হয় বলে গোয়েন্দা সূত্রে দাবি করা হয়। সেই সময় সিবিআইকে সময় দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাও। এবার কয়লাপাচার কাণ্ডে অভিষেকের সঙ্গে তলব করা হয়েছে শ্যালিকা মেনকাকেও। ১২ অগাস্ট তাঁকে নোটিস দেয় ইডি। ২৮ অগাস্ট নোটিস পৌঁছয় অভিষেকের কাছে। কিন্তু মেনকার আইনজীবীর প্রশ্ন ছিল, যে ঘটনাকে কেন্দ্র করে ডাকা হচ্ছে, তা এই রাজ্যে ঘটেছে। তা হলে তাহলে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে কেন? এর পরই কলকাতায় জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের।  

 

 

আরও পড়ুন:আপনি ভাল কাজ করছেন, আপনার মতো চালিয়ে যান,বলেছেন মুখ্যমন্ত্রী মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget