এক্সপ্লোর

Ration Scam: জ্যোতিপ্রিয়কে PA-র মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

ED On Jyotipriya PA: ফের সিজিওতে মন্ত্রী, জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ অমিত দে-র থেকে কী কী জানতে চায় ইডি ?

কলকাতা: বুধবার স্বাস্থ্য পরীক্ষার পর, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) নিয়ে সিজিও-তে ফিরেছে ইডি (ED)। এদিকে, ইডির তলবে পঞ্চমবার সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজির বালুর পিএ অমিত দে। রেশন দুর্নীতিতে (Ration Scam) আপ্ত সহায়কের মুখোমুখি বসিয়ে বালুকে জেরার সম্ভাবনা। 

সূত্র মারফত খবর, 'বাকিবুরের সঙ্গে কী সম্পর্ক ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর? বাকিবুরের বিপুল সম্পত্তির নেপথ্য়ে কি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত? বাকিবুরের থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি কোনওভাবে লাভবান হয়েছেন?' মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ অমিত দে-র থেকে জানতে চায় ইডি। এদিকে, হেফাজতে পেয়েই মন্ত্রী জ্যোতিপ্রিয়কে দফায় দফায় জেরা সারে ইডি। রেশন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা কমান্ড হাসপাতালে সাড়ে ৪ ঘণ্টা ধরে স্বাস্থ্য পরীক্ষার পর জ্যোতিপ্রিয়কে নিয়ে সিজিওয় ফিরে আসে ইডি।

প্রসঙ্গত, জ্য়োতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর স্বাভাবিকভাবেই উত্তাল রাজ্য রাজনীতি।রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে খবর,বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে এবং রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে একাধিক সূত্র পাওয়া যায়। তা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রাক্তন খাদ্য়মন্ত্রী। এরপরেই রাত ১০টায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয় জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন।

 সম্প্রতি জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টেলেকের বাড়ি, তাঁর পৈতৃক বাড়ি, আপ্তসহায়কের ফ্ল্যাট,ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।আর সেদিনই, জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'বালুর সুগার আছে। শরীর খারাপ। যদি ও মরে যায় তাহলে বিজেপির বিরুদ্ধে FIR করতে হবে। ইডির বিরুদ্ধেও করতে হবে। সুলতান আহমেদ মারা গেলেন। তিনি ঠিকই ছিলেন। সিবিআইয়ের চিঠি পেয়ে বাথরুমে গিয়ে মারা গেলেন। প্রসূন মুখোপাধ্য়ায়ের স্ত্রীও মারা গেছেন একই কারণে।'যদিও এরপরেই তোপ দেগে পাল্টা অন্য ব্যাক্ষা দেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন, 'পেট্রোল পাম্প সব বৈধ..',সভায় অনুমতি 'না পেতেই শুভেন্দুর নিশানায় এবার মমতা

দিলীপ ঘোষের দাবি, 'যেটা আশঙ্কা করা যাচ্ছে, ধীরে ধীরে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে যাচ্ছে তৃণমূলের, সেই জন্য এদের হত্যা করাও হতে পারে।' রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে, ED-র হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। আর, এই প্রেক্ষাপটে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

 

 

সেরা শিরোনাম

Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Rahul Sonia: বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া
বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget