এক্সপ্লোর

ED Raid Ration Scam : ফের শহরে অ্যাকশনে ED, রেশন দুর্নীতি তদন্তে এবার হানা কোথায় কোথায়?

ED Raid In Ration Distribution Scam : শহরের চার জায়গায় তদন্তে নামল কেন্দ্রীয় এজেন্সি।

কলকাতা : সন্দেশখালিকাণ্ডের ১০ দিন পর ফের রেশন দুর্নীতি তদন্তে অভিযানে ইডি। শহরের চার জায়গায় তদন্তে নামল কেন্দ্রীয় এজেন্সি। সল্টলেকের সেক্টর ফাইভে শঙ্কর আঢ্যর সিএ অরবিন্দ সিংহর অফিসে হানা। 

এবার হানা কোথায় কোথায়?
কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এরিয়া ডমিনেশন করিয়ে কলকাতার চারটি জায়গায় চলছে তল্লাশি। সল্টলেকের সেক্টর ফাইভের সিডকো গ্লোবাল টাওয়ারের ১২ তলায় শঙ্কর আঢ্যর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অরবিন্দ সিংয়ের অফিসে হানা দিয়েছেন ED-র আধিকারিকরা। নিউ মার্কেটের কাছে চৌরঙ্গি লেনে SR আঢ্য ফিনান্স প্রাইভেট লিমিটেডের অফিসেও ED-র অভিযান। এটি শঙ্কর আঢ্যর ফোরেক্স কোম্পানি বলে ED-র দাবি। আগের দিন এই অফিস সিল করে দিয়ে যায় কেন্দ্রীয় এজেন্সি। 

ইডির অভিযোগ
কেন্দ্রীয় এজেন্সির দাবি, শঙ্কর আঢ্যর এই ফোরেক্স কোম্পানির মাধ্যমে রেশন দুর্নীতির কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কালো টাকা সাদাও করা হয়েছে শঙ্করের কোম্পানির মাধ্যমে। ED-র দাবি, ফোরেক্স কোম্পানির মাধ্যমে বিদেশি মুদ্রা বিনিময় নির্দিষ্ট নিয়ম মেনে হয়নি। ফোরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে কীভাবে টাকা পাচার, শঙ্কর আঢ্যর CA-র কাছে সেই পরিকল্পনার হদিশ মিলবে বলে মনে করছে ED। 

 মেরুন ডায়েরি রহস্য

অন্যদিকে, রেশন দুর্নীতির তদন্তে উদ্ধার করা হয়েছে মেরুন ডায়েরি। তাতে পাওয়া গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। দাবি ইডি সূত্রের। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার করা ডায়েরিতে রয়েছে। তাতে পাওয়া গিয়েছে লেনদেনের হিসেব।  খবর সূত্রের।  ওই ডায়েরিতে আছে মন্ত্রীর হয়ে অভিজিৎ কোথায়, কাদের কাছ থেকে, কত টাকা তুলেছেন, দাবি ইডি-র। 

সূত্রের খবর, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের হাওড়ার বাড়ি থেকে উদ্ধার হওয়া ওই ডায়েরিতে যাবতীয় টাকা লেনদেনের হিসেব লেখা রয়েছে।  ED-র দাবি, নিজের বয়ানে অভিজিৎ স্বীকার করেছেন, তিনি জ্যোতিপ্রিয়র হয়ে টাকা তুলতেন। ED সূত্রে খবর, মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হওয়া ওই ডায়েরিতে ব্যবসায়ী হিতেশ চন্দকের কাছ থেকেও টাকা তোলার কথা লেখা রয়েছে। ED-র দাবি, জিজ্ঞাসাবাদে হিতেশ জানিয়েছেন, সমাজ সেবার নাম করে জ্যোতিপ্রিয় তাঁর কাছ থেকে ওই টাকা নেন।                          

আরও পড়ুন : ১২ বছর পর বৃষ রাশিতে বৃহস্পতির প্রবেশ, সৌভাগ্য ফুলেফেঁপে উঠবে এই রাশিগুলির          

 

( বিস্তারিত আসছে ... ) 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget