এক্সপ্লোর

IPAC Case: আইপ্যাক-কাণ্ডে হাইকোর্টে জোর ধাক্কা তৃণমূলের, কিছু বাজেয়াপ্ত করেনি ED, কেন্দ্রীয় এজেন্সির দাবিই বৈধতা পেল

ED Raids at IPAC: ED জানিয়েছিল, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার দফতর থেকে কোনও নথি বাজেয়াপ্ত করেনি তারা।

কলকাতা: আইপ্যাকে ED-র তল্লাশি নিয়ে তৃণমূলের অভিযোগ টিকল না কলকাতা হাইকোর্ট। ED-র দাবিতে সিলমোহর দিয়ে তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দিল আদালত। ED জানিয়েছিল, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার দফতর থেকে কোনও নথি বাজেয়াপ্ত করেনি তারা। যা নিয়ে যাওয়ার তা মমতা বন্দ্য়োপাধ্যায়ই নিয়ে গিয়েছিলেন। তাই তথ্য সংরক্ষণের প্রশ্ন ওঠে না। ED-র সেই দাবিই কার্যত বৈধতা পেল। পাশাপাশি, কেন্দ্রীয় সংস্থার আর্জি মেনে তাদের মামলাটি আপাতত স্থগিত করা হল। সুপ্রিম কোর্টে শুনানি না হওয়া পর্যন্ত মামলা স্থগিত রাখতে আবেদন জানিয়েছিল ED. (ED Raids at IPAC)

বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি শুরু হতেই ED-র তরফে তাদের দায়ের করা মামলাটির শুনানি স্থগিত রাখতে আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্টে মামলাটি উঠেছে। দু'টির বিষয়বস্তুই একই। তাই সেখানে শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টে শুনানি স্থগিত রাখতে আবেদন জানানো হয়। আগের দিন শুনানি স্থগিত হয়ে যাওয়ার সময় তাদের কিছু জানানো হয়নি। তাই আজ মামলা স্থগিত রাখলে মাথায় আকাশ ভেঙে পড়বে না বলে জানায় ED. (IPAC Case)

অন্য দিকে, প্রতীকের বাড়ি ও আইপ্যাকের দফতর থেকে ED দলের গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে বলে অভিযোগ তুলেছিল তৃণমূল। তাদের দাবি ছিল, গত ছ'বছর ধরে দলের ভোটকুশলী হিসেবে কাজ করছিল আইপ্যাক। সেখানে দলের গুরুত্বপূর্ণ নথি ছিল। সেখান থেকে গোপন তথ্য নিয়ে যায় ED. ওই সব নথি সংরক্ষণ করা হোক। সেগুলি যেন কোনও ভাবেই প্রকাশ করা না হয়, সেগুলি যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা না হয়। সেই মতো নির্দেশ দিক আদালত।

কিন্তু এর পাল্টা ED জানায়, তারা কোনও নথি বাজেয়াপ্ত করা হয়নি। যা কিছু সংগ্রহ করা হয়েছিল, তার সবকিছুই ছিনিয়ে নিয়ে যান মমতা। তাই নথি যেখানে বাজেয়াপ্তই করা হয়নি, সংরক্ষণের প্রশ্ন আসে না। ED আরও প্রশ্ন তোলে, কোন স্পর্শকাতর নথি, কোন ব্যক্তিগত তথ্য বাজেয়াপ্ত করেছে ED, তা স্পষ্ট করে বলা হয়নি। এই অস্পষ্টতার জন্যও মামলাটি গ্রহণযোগ্য নয়।

এর পরই প্রাথমিক রায়ে বিচারপতি ঘোষ জানান, আজকের মামলায় শুধুমাত্র গোপনীয় রাজনৈতিক নথি সংরক্ষণের আবেদনই জানানো হয়েছিল। ED যেহেতু জানিয়েছে, তারা কোনও নথি বাজেয়াপ্ত করেনি, ফলে এই মামলার নিষ্পত্তি করে দেওয়া হল। অর্থাৎ তৃণমূলের দায়ের করা মামলা নিষ্পত্তি করে দেওয়া হল। ED-র দায়ের করা মামলাটি স্থগিত রাখা হল আপাতত। 

আইপ্যাক কর্ণধার প্রতীকের বাড়ি ও সংস্থার দফতরে ED-র হানা নিয়ে দু'টি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। দলের গোপন তথ্য, ED হাতিয়ে নিয়ে গিয়েছে বলে অভিযোগ জানায় তৃণমূল। ওই সব তথ্য যাতে প্রকাশ করা না হয়, রাজনৈতিক উদ্দেশ্যে যেন ব্যবহার করা না হয়, আবেদন জানিয়েছিল তৃণমূল। কিন্তু ED জানায়, তারা কোনও নথিই বাজেয়াপ্ত করেনি। যা নথি নিয়ে যাওয়ার মমতা নিয়ে গিয়েছেন। এই মামলার নিষ্পত্তি করে দিল আদালত।

অন্য দিকে, ED যে মামলা দায়ের করে, তাতে অভিযোগ করা হয়, তল্লাশি চলাকালীন মমতা পুলিশ নিয়ে এসে, ED-র সংগ্রহ করা সব নথি ছিনিয়ে নিয়ে যান। সেই মামলার নিষ্পত্তি হয়নি। সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে বলে মুলতুবি রাখা হয়েছে। 

Input By : https://bengali.abplive.com/district/ed-raids-at-ipac-central-agency-seeks-adjournment-of-hearing-in-calcutta-high-court-for-now-until-supreme-court-looks-into-it-1164712

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan Banerjee: 'বেরোতে হবে ভাই... ডিম খাই, লাঠি খাই, গালাগাল খাই, যাই খাই...', ফের কল্যাণের নিশানায় অভিষেক
'বেরোতে হবে ভাই... ডিম খাই, লাঠি খাই, গালাগাল খাই, যাই খাই...', ফের কল্যাণের নিশানায় অভিষেক
Kalyan Banerjee Suspend : 'মহিলা সাংসদের সঙ্গে অভব্য আচরণ, গালিগালাজ', লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মহিলা সাংসদের সঙ্গে অভব্য আচরণ, গালিগালাজ', লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
West Bengal News Live: মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড কল্যাণ
মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড কল্যাণ
Kalyan Banerjee: 'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ
'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Online Jewellery Shopping : অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Embed widget