এক্সপ্লোর

Supreme Court: 'রাজনৈতিক দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে পারে না কেন্দ্রীয় সংস্থা, তাদের তদন্তে বাধাও দেওয়া যায় না', আইপ্যাক-কাণ্ডে যা বলল সুপ্রিম কোর্ট...

IPAC Case: আদালত ঠিক কী বলল দেখে নেওয়া যাক একঝলকে।

কলকাতা: আইপ্যাকে ED-তল্লাশি নিয়ে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল। ED-র বিরুদ্ধে দায়ের করা FIR-গুলিতে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। আপাতত ED-র বিরুদ্ধে তদন্ত করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, তদন্তকারী সংস্থার কাজে বাধাদানের যে অভিযোগ উঠেছে, সেই নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে আদালত। বিচারপতিরা জানিয়েছেন, তদন্তকারী সংস্থা যেমন কোনও রাজনৈতিক দলের নির্বাচনী কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারে না, তেমনই আইন মেনে কোনও সংস্থা তদন্ত করলে, তাতেও বাধা দেওয়া যায় না। আদালত ঠিক কী বলল দেখে নেওয়া যাক একঝলকে-

  • প্রত্যেক সংস্থা, কেন্দ্রীয় সংস্থা হোক বা অন্যান্য সংস্থা, তাদের স্বাধীন ও স্বতন্ত্র ভাবে কাজ করার সুযোগ দিতে হবে। 
  • দেশে আইনের শাসন কায়েম রাখতে, প্রত্যেক সংস্থাকে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দিতে গোটা বিষয়টি ভাল ভাবে খতিয়ে দেখা দরকার। কারণ এখানে গুরুতর অভিযোগ উঠেছে যে, একটি কেন্দ্রীয় সংস্থার কাজে রাজ্যের সংস্থা হস্তক্ষেপ করেছে। 
  • কোথাও কোনও ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠলে, সেখানকার স্থানীয় পুলিশ বা প্রশাসনের আড়ালে অপরাধীরা যদি আশ্রয় নেওয়ার চেষ্টা করে, তা কতটা ন্যায়সঙ্গত হবে এবং স্থানীয় পুলিশ বা প্রশাসন যদি তাদের আশ্রয় দেয়, তা কতটা যুক্তিসঙ্গত হবে?
  • এই বিষয়টি অমীমাংসিত থাকতে পারে না। কারণ গোটা দেশের এক এক জায়গায়, এক একটি দল পরিচালিত সরকার রয়েছে। এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে, দেশে অরাজকতা সৃষ্টি হবে। 
  • নির্বাচনী কার্যকলাপে যেমন কোনও তদন্তকারী সংস্থা বা কেন্দ্রীয় সংস্থা হস্তক্ষেপ করতে পারে না, তেমনই কোনও দলের নির্বাচনীর কার্যকলাপের আড়ালে যদি কোনও অপরাধ সংঘটিত হয়ে থাকে এবং কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা যদি সৎ উদ্দেশ্যে, উপযুক্ত অনুমতি নিয়ে কাজ করে থাকেন, তাঁদের বিরত করা যায় কি না, সেই বৃহত্তর প্রশ্নের উত্তর খোঁজা এবং সমাধানের চেষ্টা করবে আদালত।

বিধানসভা নির্বাচনের আগে হিমঘরে চলে যাওয়া কয়লা পাচার মামলা নিয়ে হঠাৎ কেন সক্রিয় হল ED, গোড়া থেকেই সেই প্রশ্ন তুলে আসছিল তৃণমূল। কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ED-কে ব্যবহার করছে, আইপ্যাকে তল্লাশি চালিয়ে তৃণমূলের গোপন তথ্য, নির্বাচনী কৌশল হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। 

পাল্টা ED-র দাবি ছিল, তারা কিছু বাজেয়াপ্ত করেনি। বরং যে নথি সংগ্রহ করা হয়েছিল, তা ছিনিয়ে নিয়ে বেরিয়ে যান মমতা। তদন্তে বাধাদানের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের বাইরে থেকে CBI তদন্তের দাবিও জানায় ED.

Input By : https://bengali.abplive.com/district/ed-raids-at-ipac-supreme-court-adjourns-polices-cases-against-central-agency-next-hearing-on-february-3-1164808

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget