এক্সপ্লোর

Kolkata News: বস্ত্র ব্যবসায়ীর সন্ধানে মোমিনপুরে ইডি, তল্লাশি শহরের আরও ২ জায়গায়

ED Raids: গার্ডেনরিচ, পার্ক স্ট্রিট ও মোমিনপুর। একযোগে শহরের তিন জায়গায় হানা ইডি অফিসারদের। নির্দিষ্ট ভাবে কোন মামলায় এই অভিযান স্পষ্ট নয়। তবে আপাতত শোনা যাচ্ছে, আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার জেরেই তল্লাশি।

ঝিলম করঞ্জাই, কলকাতা: গার্ডেনরিচ (Garden Reach), পার্ক স্ট্রিট (park street) ও মোমিনপুর (mominpore)। একযোগে শহরের তিন জায়গায় হানা ইডি (ED) অফিসারদের। নির্দিষ্ট ভাবে কোন মামলায় এই অভিযান (raid) স্পষ্ট নয়। তবে আপাতত যা শোনা যাচ্ছে তাতে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার জেরেই শহরজুড়ে তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোমিনপুরে সম্ভবত এক বস্ত্র ব্য়বসায়ী (draper) সন্ধানে যান ইডি অফিসাররা।

যে পথে খোঁজ...
এদিন এক বস্ত্র ব্যবসায়ীর সন্ধানে মোমিনপুরের ময়ূরভঞ্জ রোডে পৌঁছন ইডি আধিকারিকরা। কিন্তু সম্ভবত সেখানে ওই ব্যবসায়ীর খোঁজ মেলেনি। সেখান থেকে ওই ব্যবসায়ীর এক আত্মীয়কে নিয়ে বিন্দুবাসিনী স্ট্রিটের একটি আবাসনে হানা দেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর,আবাসনের এক তলায় বস্ত্র ব্যবসায়ীর ফ্ল্যাট। সম্ভবত এই মুহূর্তে ওই ব্যক্তি বাড়িতে নেই। তবে তাঁর মা-বাবা রয়েছেন। তাঁদের সঙ্গেই কথা বলছেন ইডি আধিকারিকরা। কী বিষয়ে কথা সেটা অবশ্য় স্পষ্ট নয়। তবে ওই ব্যবসায়ীর আত্মীয় জানাচ্ছেন, কোনও আর্থিক বিষয়ের ব্যাঙ্ক লেনদেন নিয়েই জানতে চায় ইডি। ঘণ্টাখানেক ধরে ওই আবাসনেই রয়েছেন আধিকারিকরা। 

প্রেক্ষাপট...
এদিন সকালে সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র তিনটি দল বেরিয়ে যায়। শহরজুড়ে একযোগে তল্লাশির জন্যই এই তৎপরতা। একটি দল গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়িতে যায়। তাতে দুই মহিলা অফিসারও ছিলেন বলে খবর। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ব্যবসায়ীর বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চলছে। অন্য দিকে পার্ক স্ট্রিট থানা এলাকার ৩৪-এ নম্বর ম্যাকলয়েড স্ট্রিটের একটি বহুতলে এক আইনজীবীর খোঁজে হানা দেন ইডি আধিকারিকদের দ্বিতীয় দলটি। আর তৃতীয় টিম পৌঁছয় মোমিনপুরে। সূত্রের খবর, তিনটি অভিযানের নেপথ্যেই যোগসূত্র রয়েছে। কিন্তু সেটা কী? হয়তো আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। উল্লেখ্য, এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতার পর গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির অভিযোগে সে বার টানা জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয় পার্থকে যার জেরে তোলপাড় পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। তদন্তকারীরা জানান, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা, বিদেশি মুদ্রা, বেনামি সম্পত্তির নথি, বহু সংস্থা ও  বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়েছে। এদিনের অভিযানের নেপথ্যে কী রয়েছে, সেটা অবশ্য এখনও ধোঁয়াশায় ভরা। 

আরও পড়ুন:অতীতেও হামলা ছাত্রনেতা আনিস খানের ভাইয়ের উপর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Annapurna Yojana Login: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget