এক্সপ্লোর

SSC Scam: কী রহস্য 'ফোর্ট ওয়েসিস'-এ? রবীন্দ্র সরোবর থানায় কথা সেরে পণ্ডিতিয়া রোডের আবাসনে তল্লাশি ইডি-র

ED Reaches At Panditia Road: পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তির খোঁজে বেরিয়ে রবীন্দ্র সরোবর থানায় পৌঁছলেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, পণ্ডিডিয়া রোডের আবাসনের একটি ফ্ল্যাটে তল্লাশির সূত্রেই থানায় আসেন তাঁরা

আবির দত্ত, কলকাতা: আর কত? পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (arpita mukherjee) সম্পত্তির (property) খোঁজে বেরিয়ে এদিন সকালে রবীন্দ্র সরোবর (rabindra sarobar) থানায় পৌঁছলেন ইডি (ED) আধিকারিকরা। সূত্রের খবর, পণ্ডিডিয়া রোডের (Panditia Road) 'ফোর্ট ওয়েসিস' আবাসনের একটি ফ্ল্যাটে তল্লাশির (search) সূত্রেই এদিন রবীন্দ্র সরোবর থানায় কথা বলতে আসেন তাঁরা। ফ্ল্যাটটি পার্থ-অর্পিতারই ছিল, ধারণা ইডির।

ফ্ল্যাটের অতীত, বর্তমান ও...
ইডি সূত্রে জানা গিয়েছে, পণ্ডিতিয়া রোডের ওই আবাসনের ৫০৩ নম্বর ফ্ল্যাটটি সম্ভবত হস্তান্তর করা হয়েছিল। এক নয়, একাধিকবার হস্তান্তরিত হয়েছিল সেটি। কিন্তু এই মুহূর্তে তালাবন্ধ ওই ফ্ল্যাটের ভিতর টাকা বা গয়না কিছু রয়েছে কিনা দেখতে চান ইডি আধিকারিকরা। সে জন্য এক চাবিওয়ালাকে নিয়ে আসা হয়েছে বলে খবর। তবে প্রয়োজনে তালা ভাঙাও হতে পারে। সে জন্য সঙ্গে হাতুড়ি নিয়ে এসেছেন আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাইরে মোতায়েন করে তল্লাশির কাজ শুরু হয়েছে। আবাসনের ভিতরে কাউকে ঢুকতে হলে রেজিস্টারে এন্ট্রি করতে হবে। তবে ৫০৩ নম্বর ফ্ল্যাটে কাউকে আসতে দেওয়া হবে না, জানিয়ে দিয়েছে ইডি। 

তল্লাশির আগে থানায় কেন?
পার্থ-অর্পিতাকাণ্ডের তদন্তে গত পরশু একসঙ্গে ছটি জায়গায় অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যে শুধু পণ্ডিতিয়া রোডের এই আবাসনে তল্লাশি করতে পারেননি তাঁরা। পড়শিদের সঙ্গে কথা বলে চলে আসেন। তবে ফ্ল্যাটের  মালিকানা সংক্রান্ত কিছু জটিলতার কথা জানতে পেরেছিলেন। সেই সূত্রেই এ দিন রবীন্দ্র সরোবর থানায় আসা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। থানায় প্রায় আধ ঘণ্টা ছিলেন তাঁরা। শোনা যাচ্ছে, ওই ফ্ল্যাটের মালিকানা নিয়েই পুলিশের কাছ থেকে তথ্য় নেয় ইডি। তার পর তাদের দুটি গাড়ির কনভয় রওনা দেয় 'ফোর্ট ওয়েসিস'-র দিকে। চলছে তল্লাশি। কী হয় সেটাই দেখার।      

তদন্ত এখন যেখানে...
প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও। অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে, দাবি ইডির। মিলেছে বিপুল গয়না, সম্পত্তির নথি। কোথা থেকে এল এসব? তদন্তকারীদের দাবি, যুক্তিসঙ্গত ব্যাখ্যা মেলেনি। তল খুঁজতে জেরা চলছে দুজনের। সঙ্গে জারি অভিযান।

আরও পড়ুন:বিরাট ধাক্কা! বক্সিংয়ের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় অলিম্পিক্স পদকজয়ী লভলিনার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget