এক্সপ্লোর

Anubrata Mondal: নিজের নামে ২৪, মেয়ের নামে ২৬, স্ত্রীর নামে ৬, গরুপাচারের টাকায় ১২১ সম্পত্তি! বলছে ইডি সূত্র

Cattle Smuggling Cae: ইডি-র দাবি, এ ভাবে অনুব্রত বোলপুরের গয়েশপুর মৌজায় ৩০৪ শতক জমি নগদ ১ কোটি ৪১ লক্ষ টাকায় কিনে ধাপে ধাপে কোটি কোটি টাকায় বিক্রি করেছেন।

কলকাতা: গরুপাচার মামলায় এ বার নয়া তথ্য উঠে এল। অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি ইডি-র। ইডি সূত্রে খবর, এমন ১২১টি সম্পত্তি এখন কেন্দ্রীয় তদন্তকারী (Enforcement Directorate) সংস্থার নজরে। এর মধ্যে বীরভূমের (Birbhum News) বোলপুর, গয়েশপুর, নানুর, দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় রয়েছে কিছু (Cattle Smuggling Case)।

মেয়ে সুকন্যার নামে ২৬টি, স্ত্রী ছবির নামে ছ'টি সম্পত্তি কেনেন অনুব্রত!

ইডি-র দাবি, অনুব্রতর নামে ২৪টি, তাঁর মেয়ে সুকন্যার নামে ২৬টি, স্ত্রী ছবির নামে ছ'টি, এ ছাড়াও, অনুব্রতর আত্মীয় শিবানী ঘোষের নামে ১২টি, কমলকান্তি ঘোষের নামে পাঁচটি, রাজা ঘোষের নামে ন'টি এবং পারমিতা ঘোষের নামে চারটি সম্পত্তির হদিশ মিলেছে। ইডি-র দাবি, অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩২টি, তাঁর স্ত্রী মহুয়ার নামে দু'টি এবং বিদ্যুতের মেয়ে অনুশ্রীর নামেও একটি সম্পত্তির হদিশ মিলেছে। 

গরুপাচারকাণ্ডের কালো টাকা সাদা করতেই বিপুল সম্পত্তি কেনা হয়েছে বলে মনে করছে ইডি। ইডি-র একটি সূত্র জানাচ্ছে, বাজারের দামের থেকে ডিড ভ্যালু কম দেখিয়ে জমি কেনাবেচা হয়েছে। যেমন, ২৩ লক্ষ টাকার সম্পত্তি দেখানো হয়েছে ৮ লক্ষ টাকায় কেনা। ২০১৩ থেকে ২২-এর মধ্যে অনুব্রত-সুকন্যার সংস্থা এএনএম অ্যাগ্রো কেমের নামে ৯ কোটি ৭১ লক্ষ ৪২ হাজার টাকার সম্পত্তি কেনা হলেও তার ডিড ভ্যালু দেখানো হয়েছে ৬ কোটি টাকা।

আরও পড়ুন: Anubrata Mondal: নগদে কয়েক কোটির লেনদেন, সম্পত্তি কিনতে টাকা এল কোথা থেকে, অনুব্রত জানালেন...

ইডি-র দাবি, এ ভাবে অনুব্রত বোলপুরের গয়েশপুর মৌজায় ৩০৪ শতক জমি নগদ ১ কোটি ৪১ লক্ষ টাকায় কিনে ধাপে ধাপে কোটি কোটি টাকায় বিক্রি করেছেন। প্রথম ধাপে সওয়া ৬ শতক জমি বিক্রি করা হয়েছিল ১ কোটি ৬৩ লক্ষেরও বেশি টাকায়। পরে দফায় দফায় বাকি জমি বিক্রি করেছেন। গরুপাচারের কালো টাকা সাদা করতেই এভাবে সম্পত্তি বেচাকেনা হয়েছে বলে ইডি-র সন্দেহ। 

নগদেই প্রায় সাড়ে ৬ কোটির সম্পত্তি কেনেন অনুব্রত!

শুধু তাই নয়, নগদেই প্রায় সাড়ে ৬ কোটির সম্পত্তি অনুব্রত কেনেন বলে দাবি ইডি-র। সূত্রের খবর, ২০১৪-র ১০ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে প্রচুর সম্পত্তি কেনা হয়েছিল। বোলপুরের কালিকাপুর মৌজায় কেনা হয়েছিল সমস্ত জমি। বেশিরভাগেরই দাম মেটানো হয়েছিল নগদে। ইডি-র প্রশ্ন, কোথা থেকে এল এত টাকা? ইডি-র দাবি, ভোলে ব্যোম রাইস মিলকে সামনে রেখে অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডলের নামে জমি কেনা হয়েছে। এতেই শেষ নয়, নিজের নামেও জমি কিনেছেন অনুব্রত। ২০১৬-য় নিজের নামে দেড় কোটি টাকার সম্পত্তি কেনেন কেষ্ট। এই বিপুল সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এসেছিল, জানতে চাইছে ইডি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Canning Trinamool: তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা
তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ

ভিডিও

Kunal Ghosh | BJP-কে 'ডবল-ডেকার তোলাবাজ' বলে কটাক্ষ করলেন কুণাল | #abpananda
Sudip Bandyopadhyay |
Samik Bhattacharya |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?
Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget