এক্সপ্লোর

Ayan Sil : অয়ন শীলের ছেলে অভিষেকের বান্ধবী ইমনকে তলব করল ইডি

Ayan Sil Update : অয়নের আয় বা বিপুল সম্পত্তি সম্পর্কে তাঁর ছেলের বান্ধবী ইমন কিছু জানেন কি না, তাও জানতে চান ইডি-র তদন্তকারীরা। 

প্রকাশ সিনহা, কলকাতা :  নিয়োগ দুর্নীতির ( recruitment scam ) টাকায় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অয়ন শীল ( Ayan Sil ) । তার কোথায় কী রয়েছে, তার হদিশ পেতে এবার অয়নের ছেলে অভিষেক শীলের ( Abhishek Sil )  বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়কে তলব করল ইডি। চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন তলব ইমনকে

ইডি-র দাবি, অয়নের ছেলের সংস্থায় যৌথ অংশীদারি রয়েছে ইমনের। তাঁর বাবা পুর ও নগরোন্নয়ন দফতরের আমলা। সেক্ষেত্রে প্রভাব খাটিয়ে কোনও কাজ করা হয়েছিল কি না, জানতে চায় ইডি। এর পাশাপাশি, অয়নের আয় বা বিপুল সম্পত্তি সম্পর্কে তাঁর ছেলের বান্ধবী ইমন কিছু জানেন কি না, তাও জানতে চান ইডি-র তদন্তকারীরা। 

অয়নের ছেলেকে জিজ্ঞাসাবাদ করে কী জানতে পারে ইডি 


নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীল এখন জেলবন্দি!  সম্প্রতি অয়ন শীলের ছেলে অভিষেককেও বিভিন্ন ইস্য়ু নিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। ED সূত্রে দাবি, হুগলির গুড়াপে ছেলের নামে ১ কোটি টাকা টাকার সম্পত্তি কেনেন অয়ন। এছাড়া, দ্য় ফসিলস নামে এক কোম্পানির হদিশ মিলেছে, যার ডিরেক্টর পদে রয়েছেন অভিষেক। ED সূত্রে দাবি, এদিন তাঁর কাছে জানতে চাওয়া হয়, কীভাবে কোম্পানির ডিরেক্টর পদে তাঁর নাম?  উত্তরে অভিষেক জানান, তিনি এখানে থাকেন না। দিল্লিতে থাকেন, পড়াশোনা করছেন। তাঁর নামে জমি বা কোম্পানি, এব্য়াপারে কিছুই তিনি জানেন না। বাবা অয়ন শীল যা কিছু করেছেন, তাঁকে না জানিয়ে।

অয়নের স্ত্রী ইডিকে কী জানান

জিজ্ঞাসাবাদের মুখে পড়েন অয়নের স্ত্রী।  ED দফতরে হাজিরা দিতে হয়েছিল অয়ন শীলের বৃদ্ধ বাবা-মাকে। তারপর ED-র প্রশ্নের মুখে পড়তে হয় অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে। তার পরদিনই ED দফতরে হাজিরা দিলেন অয়ন শীলের স্ত্রী কাকলি এবং ছেলে অভিষেক। ED সূত্রে দাবি, অয়নের স্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, FD ব্লকের অফিসে কাদের যাতায়াত ছিল? উত্তরে তিনি জানান, FD ব্লকের অফিসে তিনি বিশেষ যাতায়াত করতেন না। বেশিরভাগ সময় দিল্লিতে ছেলের সঙ্গে থাকতেন তিনি। সেখান থেকে ফিরে উঠতেন চুঁচুড়ার বাড়িতে। সেখানে বেশ কয়েকবার হুগলির বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়কে দেখেছেন বলে দাবি করেছেন কাকলি শীল। আগেই অয়নের নামে ৫০টি ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট রয়েছে বলে দাবি করেছিল ইডি। অয়নের স্ত্রীর অ্য়াকাউন্টেও লক্ষ লক্ষ টাকার লেনদেন হয় বলে দাবি। সেই সূত্র ধরেই এদিন তলব করা হয়েছিল অয়ন পত্নীকে। ইডি সূত্রে খবর, কাকলির কাছে জানতে চাওয়া হয়, লক্ষ লক্ষ টাকার লেনদেনের ব্য়াপারে তিনি কতটা জানতেন। উত্তরে কাকলি জানান, তাঁর নামে অ্য়াকাউন্ট হলেও, পুরোটাই দেখতেন স্বামী অয়ন শীল। লেনদেনের ব্য়াপারে তিনি কিছুই জানেন না। অয়নের সংস্থার ডিরেক্টর পদে ছিল কাকলির নাম। ED-র দাবি, সেখানে তাঁর কী ভূমিকা ছিল? এই প্রশ্ন করা হলে, কাকলি শীল জানান, ডিরেক্টর পদে থাকলেও তিনি জানতেনই না সংস্থার কাজ কী। 
পুরোটাই দেখতেন অয়ন। তিনি শুধু জানতেন এটা একটা রিয়েল এস্টেট কোম্পানি। ED সূত্রে দাবি, কাকলি জানিয়েছেন, প্রোডাকশন হাউজের ব্য়াপারে কিছুই জানতেন না তিনি। শ্বেতার ব্য়াপারেও প্রথমদিকে কিছু জানতেন না। পরে যখন জানতে পারেন, স্বামীকে সাবধান করেছিলেন। এসবের থেকে দূরে থাকতে বলেছিলেন। ED সূত্রে খবর, অয়ন-পত্নীর ৫ বছরের আয়কর রিটার্ন চাওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget