এক্সপ্লোর

Partha Chatterjee : SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থ - অর্পিতাকে ডাক ইডির

এবার ফের ইডি ডেকে পাঠাল পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী হিসেবে পরিচিত , নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়কে।  

কলকাতা  : শিক্ষা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় নাম জড়িয়েছিল তাঁর । অবশেষে এক-এক করে সবকটি মামলাতেই জামিন পেয়ে এখন পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে। তাঁরও আগে এই মামলায় জামিনে মুক্ত অর্পিতা মুখোপাধ্যায়। এবার ফের ইডি ডেকে পাঠাল পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী হিসেবে পরিচিত , নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়কে।  

দোলের পর আগামী সপ্তাহে ২ জনকেই হাজিরার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ ও অর্পিতা। সেই মামলায় ২ জনেই এখন জামিনে মুক্ত। SSC নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে CBI পার্থ চট্টোপাধ্যায়ের নামে চার্জশিট জমা দিয়েছিল। এবার SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর হল ED ।                   

২০২১ সালের বিধানসভা ভোটের পরের বছরই, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্য়ায়। এবার সামনে আরেক বিধানসভা ভোট। তার আগে ফের বেহালা পশ্চিমে জনসংযোগ শুরু করেছিলেন পার্থ। এরই মধ্যে আবার পেলেন ইডি-র ডাক। ২০১১, ২০১৬, ২০২১, তিনবার বিধানসভা ভোটে, তৃণমূলের টিকিটে বেহালা পশ্চিম থেকে জিতে বিধায়ক হয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। তৃণমূল সরকারের শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিষদীয়মন্ত্রী, তথ্য-প্রযুক্তিমন্ত্রী, তৃণমূল মহাসচিবের দায়িত্ব সামলিয়েছেন তিনি। একসময় কার্যত তৃণমূলের নম্বর টু ছিলেন। কিন্তু, ২০২২-এ নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগ ওঠার পরই দল তাঁকে সরিয়ে দেয়। এই পরিস্থিতিতে জেল থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায ফের জনসংযোগ করছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে কথা বলছেন। এরই মধ্যে পেলেন ইডির ডাক।                    

অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়কে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী বলেও অনেকে চিনতেন। নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁর বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ ও সোনা উদ্ধার হয়েছিল। সেই সঙ্গে , স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি উদ্ধার হয়।  ২০২২ সালের ২৩ জুলাই, অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ED । ২০২৪ সালের শেষাশেষি গ্রেফতারির ৮৫৭ দিন পর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতারির ৮৫৭ দিন পর তাঁকে জামিন দেয় ED-র বিশেষ আদালত।                         

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget