এক্সপ্লোর

West Bengal SIR: এনুমারেশন শেষের আগের দিন ফের নতুন নির্দেশিকা কমিশনের! আরও চাপ বাড়ছে BLO-BLA-দের?

এবার BLO এবং BLA-দের জন্য নতুন নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের।

রুমা পাল, কলকাতা: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রায় শেষ লগ্নে এসেও নানারকম গরমিলের অভিযোগ সামনে আসছে। এই আবহে BLO এবং BLA-দের জন্য নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কাল এনুমারেশন শেষের আগের দিন ফের নতুন নির্দেশিকা কমিশনের। 

এবার BLO এবং BLA-দের জন্য নতুন নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের। 'নথির সঙ্গে এবার মিনিটস অফ মিটিংয়েরও ছবি আপলোড করতে হবে। মৃত , খোঁজ না মেলা, স্থানান্তরিত হওয়া ভোটারদের ক্ষেত্রে আলাদা ডিক্লারেশন আপলোডেরও নির্দেশ। ভুয়ো ভোটার যাতে তালিকায় না থাকে, তা নিশ্চিত করতেই পদক্ষেপ, খবর কমিশন সূত্রে। কালই এনুমারেশন ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন। 

BLO-দের অ্যাপে যোগ করা হয়েছে নতুন অপশন। এদিকে, নিত্যনতুন নিয়ম, নির্দেশিকা নিয়ে বিরক্ত BLO-দের একাংশ। এরমধ্যেই রাজ্যে প্রোজেনি ম্যাপিং এর সংখ্যা এবার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে নির্বাচন কমিশন এর। সেলফ ম্যাপিং এর চেয়ে প্রজেনি ম্যাপিং এর সংখ্যা তুলনায় বেশি হচ্ছে। মূলত সীমান্তবর্তী এলাকায়, এমনটাই সূত্রের খবর। কমিশন মনে করছে বিএলওদের খামতি রয়েছে এই ডেটা চেক করার ক্ষেত্রে, এমনটাই দাবি। 

এদিকে, SIR-এ এখনও পর্যন্ত বাদের তালিকায় সাড়ে ৫৭ লক্ষ? মৃত ভোটার হিসেবে বাদ পড়তে পারে ২৫ লক্ষ। স্থানান্তরিত হিসেবে বাদের তালিকায় প্রায় ২০ লক্ষ। খোঁজ পাওয়া যায়নি এমন ভোটার প্রায় সাড়ে ১১ লক্ষ। ডুপ্লিকেট ভোটার হিসেবে সাড়ে ১৩ লক্ষ চিহ্নিত, খবর সূত্রের। ১৩ লক্ষ ৭৪ হাজার ৬৬০ ভোটারের অসঙ্গতি নজরে পড়েছে কমিশনের।

এদিকে, BLO সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী তরজার মধ্যেই BLO-র বাড়িতে 'হামলা'। খড়দায় BLO-র বাড়িতে গভীর রাতে দুষ্কৃতী হামলার অভিযোগ। খড়দার ৪৩ নম্বর বুথের BLO মানব চন্দর বাড়িতে ইট-পাটকেল। সূর্যসেন নগরে BLO-র বাড়িতে পরশু রাতে দুষ্কৃতীদের হামলা। ইট-পাটকেল ছোড়ায় ভেঙে যায় বাড়ির জানালার কাচ। বাড়ির সামনে নোংরা করে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে আতঙ্কিত অন্য BLO-রা, পুলিশের দ্বারস্থ। খড়দা থানায় অভিযোগ দায়ের, তদন্ত শুরু পুলিশের। 

বিধানসভা ভোটের আগেই কি পশ্চিমবঙ্গে মোতায়েন হতে পারে কেন্দ্রীয় বাহিনী? 'SIR' পর্ব চলাকালীনই কি কেন্দ্রীয় বাহিনী ডাকবে নির্বাচন কমিশন?সুপ্রিম কোর্টে সওয়াল-জবাব পর্বে কমিশনের মন্তব্য়ের জেরে এখন এই জল্পনাই শুরু হয়েছে।                                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Metro: ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
News Live : ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget