এক্সপ্লোর

SIR West Bengal: SIR-এর শুনানি চলাকালীন বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, বাড়িতে গিয়ে শুনানি হল এঁদের! কারা সেই তালিকায়?

West Bengal SIR News: এই সবের মধ্যেই বুধবার জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে SIR-এর ভার্চুয়াল শুনানির সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: রাজ্যের দিকে দিকে চলছে SIR শুনানি। বহু ক্ষেত্রেই অভিযোগ আসছে, যে কম সময়ের নোটিসে শুনানিতে হাজির হতে হচ্ছে। ফলে, চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। অনেকের বয়সজনিত সমস্যা আছে, কারও আছে শারীরিক সমস্যা। এই প্রেক্ষাপটে এবার নতুন নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, কমিশনের নির্দেশ অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে, তিন জায়গায় বাড়িতেই হল শুনানি। 

দীর্ঘদিনের অসুস্থতার কারণে বাড়ির বাইরে যেতে অক্ষম। তাই বুধবার, তিনটি বাড়িতে পৌঁছে যান নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। শুনানি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কাকদ্বীপের BDO অভিষেক মিশ্র। শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের ৪৭ নম্বর বুথের বাসিন্দা ৮৫ বছর বয়সি শয্যাশায়ী আলমবারি শেখের বাড়িতে গিয়ে শুনানি হয়। একই পদ্ধতিতে, ওই একই পঞ্চায়েতের ৩৩ নম্বর বুথের বাসিন্দা ৮৫ বছর বয়সি ও বিশেষভাবে সক্ষম মন্দা ধাড়ার বাড়িতেও সফলভাবে শুনানি সম্পন্ন হয়।

এদিকে, অন্যদিকে হেনস্থার অভিযোগ এসআইআর শুনানি প্রক্রিয়ায়। দুই পায়ে প্লাস্টার নিয়েই SIR-শুনানিতে হাজির বছর পঞ্চাশের মহিলা। আলিপুরদুয়ার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা ভৌমিক। দিন সাতেক আগেই, বাড়িতে পড়ে গেছিলেন তিনি। দুটি পায়ে প্লাস্টার করতে হয়েছে। অভিযোগ, তাঁর সঙ্গে দেখা না করেই বাড়ির সদস্যদের হাতে হিয়ারিং-এর নোটিস ধরিয়ে দিয়ে গেছেন BLO. সেই অবস্থায় তাঁদের আসতে হয়েছে SIR-এর শুনানি কেন্দ্রে। তিনি আরও জানিয়েছেন, ছোটবেলায় বাবা-মাকে হারানোয়, এনুমারেশন ফর্মে দাদার নামে লিঙ্ক করিয়েছিলেন তিনি। সে কারণেই তাঁকে শুনানিতে ডেকে পাঠানো হয়।

এই সবের মধ্যেই বুধবার জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে SIR-এর ভার্চুয়াল শুনানির সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের যে ভোটাররা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন, তাঁদের শারীরিকভাবে শুনানিতে হাজির হতে না বলে, করা হোক ভার্চুয়াল শুনানি। যে দাবি শোনা যাচ্ছে ভোটারদের একাংশের মুখেও।         

বুধবার জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে ফের অনলাইন শুনানির দাবি তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বলেন, 'মনে করুন কারও ঘর হুগলিতে, কাজ করে বাইরে... তামিলনাড়ুতে...অথবা পাঞ্জাবে। তাঁদের শারীরিকভাবে হিয়ারিংয়ে ডেকে আপনি হেনস্থা করতে পারেন না। যদি দেশের সুপ্রিম কোর্টের শুনানি ভার্চুয়ালি হতে পারে, দেশের যত হাইকোর্ট রয়েছে, সেখানে ভার্চুয়ালি শুনানি হতে পারে, তাহলে নির্বাচন কমিশন এই হিয়ারিং ভার্চুয়াল কেন করবে না? ওরা (নির্বাচন কমিশন) বলেছে এই পয়েন্ট ঠিক। আমি নোট ডাউন করছি। আমরা এটা দেখব।'          

সব মিলিয়ে SIR শুনানি পর্বে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool and BJP: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
Trinamool and BJP: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget