এক্সপ্লোর

SIR News: '২৫ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে SIR-এর ডিজিটাইজেশন প্রক্রিয়া', DM-দের নির্দেশ কমিশনের : সূত্র

BLO Role: ব্রেন স্ট্রোক, সেরিব্রাল অ্য়াটাক, আচমকা অসুস্থ। প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ নথি-পত্র ফেলে কান্নাকাটি করছেন BLO-দের একাংশ।

রুমা পাল, কলকাতা : '৪ ডিসেম্বর নয়, ২৫ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে ডিজিটাইজেশন প্রক্রিয়া।' রাজ্যের সমস্ত জেলাশাসককে এমনই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশনে। খবর সূত্রের। অর্থাৎ, ডিজিটাইজেশনের সময়সীমা ৪ ডিসেম্বর হলেও, তার আগেই শেষ করতে বলা হয়েছে। SIR-নিয়ে জেলাশাসকদের কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, এমনই খবর সূত্রের। আরও বলা হয়েছে, আগে কাজ শেষ না হলে অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে। কমিশন মনে করছে, বিএলওদের বাড়তি চাপ রয়েছে। তা সত্ত্বেও কাজ শেষ করতে হবে। কমিশনের তরফে স্পষ্ট এও বলে দেওয়া হয়েছে যে, জেলাশাসকরাও স্ক্যানারে রয়েছেন। বিএলওরা ভাল কাজ করছেন। কিন্তু, এক শতাংশ বিএলও রাজনৈতিক চাপে পড়ে যাতে শাস্তির সম্মুখীন না হন, তা দেখতে হবে জেলাশাসকদের।

ব্রেন স্ট্রোক, সেরিব্রাল অ্য়াটাক, আচমকা অসুস্থ। প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ নথি-পত্র ফেলে কান্নাকাটি করছেন BLO-দের একাংশ। এর নেপথ্য়ে কী ? কাজের চাপ ? অসম্ভব মানসিক চাপ ? না কি দুইই ? BLO-রা বলছেন, SIR-এর কাজ করতে গিয়ে এক এক সময় এক একরকম সমস্য়ার সম্মুখীন হতে হচ্ছে।

প্রথমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি। তারপর, পূরণ করা ফর্ম সংগ্রহ। শেষে ভোটারদের সেই তথ্য় তুলতে হচ্ছে BLO অ্য়াপে। কাজের চাপে ডেটা এন্ট্রির সময় অনিচ্ছাকৃত ভুলও হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বুধবার 'এডিট' অপশন দেওয়া হয়েছিল। কিন্তু, BLO-দের একাংশের অভিযোগ, বৃহস্পতিবার সেই এডিট অপশন উধাও। BLO-দের অনেকেই টেক-স্য়াভি নন। অনেকেরই মোবাইল ফোনে তথ্য় তুলতে সময় লাগছে। তার ওপর রয়েছে নির্বাচন কমিশনের ডেডলাইন। সূত্রের খবর, ৪ ডিসেম্বর এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও, ২৫ নভেম্বরের মধ্য়ে BLO-দের কাজ শেষ করতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে, হাঁসফাঁস অবস্থা BLO-দের একাংশের।

এই পরিস্থিতিতে SIR স্থগিতের জন্য় সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ করেছেন, BLO-দের মৃত্যুর প্রসঙ্গ। পাল্টা মুখ্য়মন্ত্রীকে আক্রমণ করে, এসআইআর চালিয়ে যাওয়ার দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। 

জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমি অনুরোধ করছি দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন, দমনমূলক পদক্ষেপ বন্ধ করুন, যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হোক এবং বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা করা হোক। আমার বিশ্বাস, এই নিয়ে দেরি না করে আপনি পদক্ষেপ নেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh on MMSBY:
Dilip Ghosh on MMSBY:
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Abhishek Banerjee Party Office: অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজই নেই, লিপস অ্যান্ড বাউন্ডসের দাবি খারিজ রাজ্যের
অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজই নেই, লিপস অ্যান্ড বাউন্ডসের দাবি খারিজ রাজ্যের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget