এক্সপ্লোর

TMC-Election Commission: 'আমাকে বলছে ডোন্ট শাউট, কথা শুনতে রাজি নন', জ্ঞানেশ কুমারের সঙ্গে চরমে TMC সাক্ষাৎ!

বৈঠক থেকে বেরিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কলকাতা: রাজ্যে SIR প্রক্রিয়ার শুরু থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাত চলছে। সংঘাতের আঁচ পৌঁছেছে দিল্লি পর্যন্ত। কমিশনের সঙ্গে সেই সংঘাতের পারদ আরও এক ধাপ চড়ল কলকাতায় সোমবার সর্বদল বৈঠকের পর।

বৈঠক থেকে বেরিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, 'আমি একজন মহিলা আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কীভাবে বলছেন আপনি? যেমন প্রতিবার উনি একাই বলেন, উনি একাই বললেন, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে বললেন আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন। চেঁচাচ্ছেন। আমাদের কথা শুনতে রাজি নন। গেছি তো বেশ করেছি। যাব না কেন? আর মহিলাদের প্রতি চেঁচানো, আপনি দেখে নেবেন এরপর। আমি বললাম কীভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে, মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই'। 

এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সূত্রে জানান হয়েছে, তৃণমূলের প্রতিনিধিকে আস্তে কথা বলতে বলা হয়েছিল। বলা হয়েছিল, পরামর্শ দিন, তবে আস্তে কথা বলুন।  বৈঠকে বিবেচনাধীন ভোটারের প্রসঙ্গও উঠেছিল। সুপ্রিম কোর্টের বিবেচনাধীন বিষয় বলে এনিয়ে মন্তব্য করা হয়নি, বলে দাবি করা হয়েছে কমিশন সূত্রে। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপিও। ভারতীয় জনতা পার্টির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেন, 'এরা (তৃণমূল কংগ্রেস) চাইছে, মহিলাদের কার্ড করে যদি বৈতরণী পার হওয়া যায়।'                                      

এর আগে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর অপমানের অভিযোগ করেছিলেন মমতা বন্দোপাধ্যায়ও। সেই সময় তিনি বলেছিলেন, 'আমাদের অপমান করেছে। আমরা বলার পর ঠিক ভাবে উত্তর দেয়নি। আমাদের অসম্মান করেছে। আমাদের অপমান করেছে। সেইজন্য আমরা বৈঠকে ওঁকে বয়কট করে চলে এসেছি।'  

এদিনও জ্ঞানেশ কুমারের এই বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি কোনও চেয়ারকে অপমান করছি না। অফিসারদের মিটিং করে আপনি ধমক দিয়েছেন। মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। সাহস থাকা ভাল, দুঃসাহস থাকা ভাল না। মে মাসের পর আপনি থাকবেন তো আপনার চেয়ারে? অফিসারদের ভয় দেখাচ্ছেন, মূর্খের স্বর্গে বাস করছেন', ভয় দেখানোর মাস্টার বলে জ্ঞানেশ কুমারকে আক্রমণে মুখ্যমন্ত্রী। 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget