এক্সপ্লোর

Election Commission Building Fire: কালীগঞ্জে ভোটগণনার মাঝেই ভয়ঙ্কর কাণ্ড, নির্বাচন কমিশনের ভবনে আগুন

নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা কর্মীদের

রুমা পাল, কলকাতা:  নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা চলাকালীন নির্বাচন কমিশনের বিল্ডিংয়ে আগুন। দোতলায় বামার অ্যান্ড লরির ইনফরমেশন সেন্টারে আগুন লাগে। দোতলা এবং তিনতলায় নির্বাচন কমিশনের অফিস। এই বিল্ডিংয়ে আরও অনেক অফিস রয়েছে। দ্রুত বিল্ডিং ফাঁকা করে দেওয়া হয়। অগ্নি নির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চলছে। ভোট গণনায় কোনও সমস্যা হচ্ছে না। সবকিছু ঠিকঠাকই চলছে বলে নির্বাচন কমিশনের আধিকারিকরা জানিয়েছেন।                                                                                            

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল। সপ্তম রাউন্ড গণনার শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। সপ্তম রাউন্ডের শেষে দ্বিতীয় স্থানে উঠে এলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ। তৃতীয় স্থানে নেমে গেলেন বিজেপি প্রার্থী  আশিস ঘোষ প্রথম রাউন্ড থেকেই দ্বিতীয় স্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর মধ্যে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৩ রাউন্ড গণনা শেষে জানা যাবে ফলাফল। 

এদিন, সকাল ৮টা থেকে পানিঘাটা হাইস্কুলে গণনা শুরু হয়। পোস্টাল ব্যালটের পর EVM-এর ভোট গণনা। গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের বাইরে রয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। রয়েছে লাঠিধারী পুলিশ, কমব্যাট ফোর্স ও র‍্যাফ। দ্বিতীয় স্তরে রয়েছে রাজ্যের সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় স্তরে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৩ রাউন্ড গণনা শেষে কালীগঞ্জ বিধানসভার ৩০৯টি বুথের ফলাফল জানা যাবে। গণনা কেন্দ্রে ঢোকার ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে। ভিতরে ঢোকার সময় সাদা কাগজ, কলম ছাড়া কোনও কিছু নেওয়া যাবে না। সাধারণ পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসারও গণনা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন অনুমতি সাপেক্ষে।                                                

এদিন ভোটের ফল বেরনোর পর দেখা গেল, প্রদত্ত ভোটের ৫৫ শতাংশই পেয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। বিজেপি পেয়েছে ২৮ শতাংশ, আর সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন ১৫ শতাংশ ভোট।

সেরা শিরোনাম

West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাসপাতালের বেহাল দশা দেখে ক্ষুব্ধ বিজেপি সাংসদ, সোজা স্বাস্থ্যমন্ত্রীকে ফোন, তারপর...
হাসপাতালের বেহাল দশা দেখে ক্ষুব্ধ বিজেপি সাংসদ, সোজা স্বাস্থ্যমন্ত্রীকে ফোন, তারপর...
আসছে বিরাট বিপদ? সুপার এল-নিনোর প্রভাবে এমন কিছু ঘটবে, যা আগে কখনও হয়নি? বড় সতর্কবার্তা WMO-র
আসছে বিরাট বিপদ? সুপার এল-নিনোর প্রভাবে এমন কিছু ঘটবে, যা আগে কখনও হয়নি? বড় সতর্কবার্তা WMO-র
Durga Puja 2026: 'যাঁরা সনাতন ধর্ম মানেন...', বিসর্জনে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিতর্ক, 'স্বামী বিবেকানন্দ এই হিন্দুত্ব দেখিয়ে যাননি', পাল্টা কুণাল
'যাঁরা সনাতন ধর্ম মানেন...', বিসর্জনে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিতর্ক, 'স্বামী বিবেকানন্দ এই হিন্দুত্ব দেখিয়ে যাননি', পাল্টা কুণাল

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget