এক্সপ্লোর

Jhargram News:জঙ্গলে পাতা তুলতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু মহিলার

Elephant Attack: জঙ্গলে পাতা তুলতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক মহিলার। রবিবার দুপুরের ঘটনা। ঘটনাটি ঘটেছে নয়াগ্ৰাম থানার নিগুইয়ের জঙ্গলে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দৈমন্তি মাহাতো।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: জঙ্গলে পাতা তুলতে গিয়ে হাতির আক্রমণে (Elephant Attack) মৃত্যু হল এক মহিলার (woman dies)। রবিবার দুপুরের ঘটনা। ঘটনাটি ঘটেছে নয়াগ্ৰাম থানার নিগুইয়ের জঙ্গলে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দৈমন্তি মাহাতো। বয়স ২৪ বছর। তাঁর বাড়ি নয়াগ্ৰাম থানার বড়নিগুই গ্রামে।

নতুন নয়...
চলতি মাসের গোড়াতেই একেবারে প্রকাশ্য দিবালোকেই তাণ্ডব চালায় হাতির দল। খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে তারা। ফসল তো বটেই, ঘরবাড়িরও ক্ষতির আশঙ্কা করেছিলেন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতরকে জানানো হয়েছিল। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বনদফতরের কর্মীরা হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করে। তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা  হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান। পশ্চিমের এই জেলায় হাতির তাণ্ডব অবশ্য একেবারে অজানা কিছু নয়। মাঝেমধ্যেই তাদের দাপটে ফসলের বিপুল ক্ষয়ক্ষতি হয়। গত বছর জুলাইয়ে যেমন একই ঘটনা ঘটেছিল ঝাড়গ্রাম ব্লকে। পাশাপাশি ঝাড়গ্রামে হাতির হানায় প্রাণহানির ঘটনা একেবারে নতুন নয়। গত বছর অগাস্ট মাসে চারজনের মৃত্যুতে ঝাড়গ্রামে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে ঘটনার দিন সকালে ঝাড়গ্রাম-জামবনি রাস্তা অবরোধ করা হয়েছিল। তাঁদের অভিযোগ, বন প্রতিমন্ত্রীর বিধানসভা এলাকায় ঘটনা ঘটলেও তিনি ঘটনাস্থলে আসেননি। প্রতিক্রিয়া জানতে মন্ত্রীকে ফোন করা হলেও তাঁর ফোন ছিল সুইচড অফ। সব মিলিয়ে হাতির আতঙ্কে ঘুম ছুটে যায় ঝাড়গ্রাম শহরের বাসিন্দাদের। বস্তুত, সেই সময় পর পর দুদিন হাতির হানায় মৃত্যু হয় ৪ জনের । এই ভাবে হাতির তাণ্ডবে প্রাণহানি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঝাড়গ্রাম-জামবনি রাস্তা অবরোধ করেন তাঁরা। স্থানীয় সূত্রে দাবি, ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক ও বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার বাড়ির কাছে বুধবার ২টি পূর্ণবয়স্ক হাতি ও একটি হস্তিশাবক হানা দিয়েছিল। চারজনকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয় দু’টি হাতি। মৃত্যু হয় ২ জনের। সেখান থেকে তাড়া খেয়ে ৮ নম্বর ওয়ার্ডে চলে আসে তিনটি হাতি। সেখানে হাতির হানায় মৃত্যু হয় এক মহিলার। পরে হাসপাতালে মৃত্যু হয় আহত একজনের। স্থানীয়দের অভিযোগ, হাতির হানায় পরপর মৃত্যুর পরও ঘটনাস্থলে আসেননি বন প্রতিমন্ত্রী। স্থানীয়দের ক্ষোভ ছিল, 'হাতির হামলা প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রী বলেন দুয়ারে দুয়ারে যাবেন। উনি দুয়ারে আসছেন না। হাতি দুয়ারে পৌঁছে যাচ্ছে। বন আধিকারিক ফোন ধরেননি না। বন প্রতিমন্ত্রী ঘটনাস্থলে আসেন না'।

সেরা শিরোনাম

SIM Card Fraud: ISI-র চক্রান্ত ? ভারতীয় পরিচয়পত্র দিয়ে ২৫০-র বেশি সিম তুলে তথ্য পাচারের অভিযোগ
ISI-র চক্রান্ত ? ভারতীয় পরিচয়পত্র দিয়ে ২৫০-র বেশি সিম তুলে তথ্য পাচারের অভিযোগ
West Bengal News Live Updates: বিশ্ব গণ্ডার দিবস পালনে জলদাপাড়া যেতে পারেন মুখ্যমন্ত্রী
বিশ্ব গণ্ডার দিবস পালনে জলদাপাড়া যেতে পারেন মুখ্যমন্ত্রী
Tarak Singh: রবিবার ভরদুপুরে আচমকা রাজ্য বিজেপির দফতরে সপরিবার হাজির 'ঋতব্রত তৃণমূল'-এর তারক সিং, কীসের ইঙ্গিত ?
রবিবার ভরদুপুরে আচমকা রাজ্য বিজেপির দফতরে সপরিবার হাজির 'ঋতব্রত তৃণমূল'-এর তারক সিং, কীসের ইঙ্গিত ?
Suvendu Adhikari: বিশ্ব গন্ডার দিবসে জলদাপাড়ায় যেতে পারেন মুখ্যমন্ত্রী, অক্টোবরে বক্সায় বাঘ ছাড়ার পরিকল্পনা
বিশ্ব গন্ডার দিবসে জলদাপাড়ায় যেতে পারেন মুখ্যমন্ত্রী, অক্টোবরে বক্সায় বাঘ ছাড়ার পরিকল্পনা

ভিডিও

Kunal Ghosh News : ‘নির্বাচন কমিশনে যে বিষয়টা চলছে, তা নিয়ে মন্তব্য করব না’, বললেন কুণাল ঘোষ | ABP
TMC News : 'Derek O'Brien কি Chief Election Commissioner হয়েছেন?', ডেরেককে খোঁচা Ritabrata Banerjee-র
Kunal Ghosh : একটা গোটা শিক্ষা ব্যবস্থাকে ধর্মের ভিত্তিতে দাগিয়ে দেওয়া বোধ হয় ঠিক নয় : কুণাল ঘোষ
Samik Bhattacharya : 'মাদ্রাসায় ভারত বিরোধী প্রচার চলেছে...', বললেন BJP রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
Derek O'Brien : 'ডেরেকরা কোনওদিন রাজনীতি করেছে? পিচ রাস্তায় পতাকা নিয়ে হেঁটেছে?', খোঁচা তাপস রায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget