এক্সপ্লোর

Baruipur Incident: এই প্রথম নয়, ধর্ষণে অভিযুক্তের ওপর এনকাউন্টার হয়েছে আগেও, মৃত্যু নিয়ে হয়েছে বিতর্ক ও

Baruipur Incident Update: বিভিন্ন সরকারের আমলে, নানা সময় এনকাউন্টার হয়েছে! বিতর্ক হয়েছে! রাজনৈতিক ঝড় উঠেছে!

কলকাতা: ধর্ষণের পর অভিযুক্তদের এনকাউন্টার এই প্রথম নয়! বিভিন্ন রাজনৈতিক দলের সরকারের আমলে এনকাউন্টার হয়েছে! তেলঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশ, অসম থেকে মহারাষ্ট্র... এনকাউন্টারে অভিযুক্তর মৃত্য়ু হয়েছে বারবার। এনকাউন্টার! বারুইপুরে গণধর্ষণ ও খুনের নৃশংস ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর পর থেকেই এখন এই কথাটাই মুখে মুখে ফিরছে। ধর্ষণের পর অভিযুক্তদের এনকাউন্টার কিন্তু এই প্রথম নয়! বিভিন্ন সরকারের আমলে, নানা সময় এনকাউন্টার হয়েছে! বিতর্ক হয়েছে! রাজনৈতিক ঝড় উঠেছে! কেউ খুশি হয়েছে! কেউ অখুশি!

আগেও এনকাউন্টার, শুধু এই রাজ্যে নয়.. সব রাজ্যেই

২০১৯ সালের ২৮ নভেম্বর তেলঙ্গনার শাদনগরে ৪৪ নন্বর জাতীয় সড়কের আন্ডার পাস থেকে উদ্ধার হয়েছিল হায়দরাবাদের ২৬ বছরের তরুণী পশু চিকিৎসকের পোড়া মৃতদেহ! ঘটনার সাতদিনের মাথায় ভোররাতে ঠিক সেখানেই পুলিশের এনকাউন্টারের পর পড়ে থাকতে দেখা যায়....জল্লু নবীন, লরি চালক মহম্মদ আরিফ, জল্লু শিবা এবং চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু-র বুলেটবিদ্ধ ছিন্নভিন্ন শরীর গুলো! এই ঘটনার পর পুলিশ যেমন তীব্র সমালোচনার মুখে পড়েছিল, তেমনই সেই পুলিশের ওপর পুষ্পবৃষ্টিও হয়েছিল। পুলিশকে কাঁধে তুলে নাচা হয়েছিল, পুলিশের পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা গিয়েছিল, সেইসময় তেলঙ্গনায় ছিল কে চন্দ্রশেখরের তেলঙ্গানা রাষ্ট্র সমিতির সরকার। 

২০০৮-এর ডিসেম্বর মাস। অন্ধ্রপ্রদেশে তখন কংগ্রেসের সরকার। মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডি। এক তরুণীর উপর অ্যাসিড হামলা ও খুনের ঘটনায় উত্তাল হয় ওয়ারঙ্গল। ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। অভিযুক্তদের পুনর্নির্মাণে নিয়ে যাওয়ার সময় একই ঘটনা ঘটে। এনকাউন্টারে মৃত্যু হয় তিনজনেরই। ২০২৪-এর সেপ্টেম্বর মাস। মহারাষ্ট্রের ক্ষমতায় বিজেপি-শিণ্ডে সেনা সরকার। বদলাপুরে সকুল ছাত্রী নিগ্রহের ঘটনায় এনকাউন্টারে মৃত্যু হয় অক্ষয় শিণ্ডে নামে অভিযুক্তের। তাঁর বিরুদ্ধেও পুলিশের রাইফেল ছিনিয়ে গুলি করার অভিযোগ উঠেছিল। 

চলতি বছরের ২ জানুয়ারি যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে ৬ বছরের মেয়েকে যৌন নির্যাতনের পর ছাদ থেকে ছুড়ে ফেলে খুনের অভিযোগ ওঠে। অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে এনকাউন্টার হয়। জখম অবস্থায় গ্রেফতার করা হয় অভিযুক্তদের। চলতি বছরের ৩০ মে বিজেপি শাসিত অসমের নলবাড়িতে এক ছাত্রনেতা ও এক ছাত্রীকে খুনের অভিযোগ ওঠে আশিক খান নামে এক যুবকের বিরুদ্ধে। ঠিক পরের দিনই অভিযুক্তকে ধরতে যায় পুলিশ। আর তখনই এমনকাউন্টারে মৃত্যু হয় অভিযুক্তের। 

২০২০ সালের ৩ জুলাই উত্তরপ্রদেশের কানপুরে গ্য়াংস্টার বিকাশ দুবের দলবলের সঙ্গে সংঘর্ষে ৮ পুলিশকর্মীর মৃত্যু হয়! এরপর পুলিশের বয়ান অনুযায়ী ১০ জুলাই সকাল ৭টা নাগাদ ঝাঁসি কানপুর হাইওয়ের উপর ভৌতির কাছে পুলিশের কনভয়ের একটি গাড়ি উল্টে যায়। আর ঠিক তখন পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা করে গ্য়াংস্টার বিকাশ। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। আর তখনই পুলিশের এনকাউন্টারে নিহত হয় বিকাশ।

গত ৯ বছরে উত্তরপ্রদেশে ১৭ হাজার ৪৩টি এনকাউন্টার, ২৮৯ জনের মৃত্য়ু হয়েছে। ১১ হাজার ৮৩৪ জন আহত হয়েছেন। এরমধ্য়ে কতগুলো আসল, কতগুলো ভুয়ো, তা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে! বিতর্ক হয়েছে!রাজনীতি হয়েছে! স্বাধীন ভারতে প্রথম এনকাউন্টার হয়েছিল, ১৯৮২ সালের ১১ জানুয়ারি, মহারাষ্ট্রে। মুম্বই পুলিশের হাতে মৃত্য়ু হয়েছিল গ্যাংস্টার মানিয়া সুরভের। সেইসময় মহারাষ্ট্রে ছিল কংগ্রেসের সরকার। 

 

আরও পড়ুন: Sushmita Roy: গোপনে রেখেছিলেন সন্তানসম্ভবা হওয়ার খবর, মা হওয়ার পরেই সুস্মিতার ফটোশ্যুট প্রকাশ্যে

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget