এক্সপ্লোর

Kolkata Metro: শনিবার ইডেনে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ, রাতে বিশেষ মেট্রোর ঘোষণা

England Vs Pakistan: এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ৪৫ মিনিটে। অন্যদিকে কবি সুভাষগামী মেট্রোও ছাড়বে ১০টা ৪৫-এ। 

কলকাতা: সপ্তাহান্তে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ (England Vs Pakistan) ইডেনে। রাতে বিশেষ মেট্রো (Kolkata Metro) পরিষেবার ঘোষণা কর্তৃপক্ষের। এসপ্ল্যানেড থেকে দুই প্রান্তিক স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবার ঘোষণা করা হয়েছে। 


Kolkata Metro: শনিবার ইডেনে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ, রাতে বিশেষ মেট্রোর ঘোষণা

এর আগে গত সপ্তাহে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচেও রাতে বিশেষ মেট্রোর ঘোষণা করেছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়, এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বেরর দিকে রাত ১০.৪৫ মিনিটে শেষ মেট্রো চলবে। অপরদিকে, এসপ্ল্যানেড থেকে ওই একই সময়ে কবি সুভাষের দিকেও শেষ মেট্রো ছাড়বে। কিন্তু, টিম ইন্ডিয়ার দাপটে অনেক আগেই ম্যাচ শেষ হয়ে গেছে। বলা ভাল, মেট্রোর সাধারণ পরিষেবা পেতে দর্শকদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তাই, আর বিশেষ পরিষেবার পথে হাঁটেনি মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ ও দমদম থেকে যথাক্রমে রাত ৯টা ৪০ মিনিটে নির্ধারিত সময়েই শেষ মেট্রো ছাড়ার কথা জানিয়ে দেওয়া হয় সোশাল মিডিয়ায়।  

শনিবার ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপে (ODI World Cup) বাঁচার লড়াই পাকিস্তানের। প্রতিপক্ষ ইংল্যান্ড। যারা গতবারের বিশ্বচ্যাম্পিয়ন। তবে এবার করুণ পরিণতি কাপ ধরে রাখার স্বপ্নের। অনেক আগেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছেন জস বাটলাররা। তবে ইংল্যান্ড শিবির এখন মরিয়া পয়েন্ট টেবিলের প্রথম সাতের মধ্যে থেকে শেষ করতে। যাতে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করা যায়। বুধবার পুণেতে নেদারল্যান্ডসকে উড়িয়ে বৃহস্পতিবারই কলকাতায় পৌঁছে যাচ্ছে ইংরেজ ব্রিগেড। আর সেই ম্যাচ দেখে ফিরতে দর্শকদের যাতে সমস্যা না হয় তাই বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল কর্তৃপক্ষ। এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ৪৫ মিনিটে। অন্যদিকে কবি সুভাষগামী মেট্রোও ছাড়বে ১০টা ৪৫-এ। দক্ষিণেশ্বর পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। একইভাবে ওই একই সময়ে কবি সুভাষ পৌঁছবে শেষ মেট্রো। ম্যাচের দিন সমর্থকদের ফেরার কথা ভেবেই এই বিশেষ মেট্রো চালু করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। 

আরও পড়ুন: Birbhum News:অধ্যাপক থেকে আশ্রমিক, শান্তিনিকেতনে পুরনো পরিবেশ ফেরাতে উদ্যোগী সকলেই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget