District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Environmental Activist Subhash Dutta: আজ সকালে হাওড়ার তেলকল ঘাটে বোন ফোঁটার আয়োজন করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। নাগা বাবার আশ্রমে একটি বটগাছকে ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়।

সুনীত হালদার, হাওড়া: ভাইফোঁটা। ভাই এবং দাদাদের কপালে শুভকামনা জানিয়ে ফোঁটা এঁকে দেওয়ার দিন বোনেদের। আর ভাইফোঁটার পরেরদিনই বোনফোঁটার আয়োজন করলেন, পরিবেশ কর্মী সুভাষ দত্ত। আজ হাওড়ার তেলকলঘাটে গাছের দীর্ঘায়ু কামনা করে বোন ফোঁটার আয়োজন করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। এই উদ্যোগের পাশাপাশি এদিন স্মরণ করা হয়, আর জি কর হাসপাতালে ধর্ষণ এবং খুন হয়ে যাওয়া সেই চিকিৎসক অভয়াকে।
পরিবেশকে ভালবাসতে বোন ফোঁটার আয়োজন, স্মরণ করা হল অভয়াকেও
আজ সকালে হাওড়ার তেলকল ঘাটে বোন ফোঁটার আয়োজন করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। প্রত্যেক বছরের মতো এবারেও নাগা বাবার আশ্রমে একটি বটগাছকে ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়। অনেক মহিলা পরিবেশ কর্মী ওই গাছে চন্দনের ফোঁটা দিয়ে গাছের দীর্ঘায়ু কামনা করেন। শাঁখ বাজান এবং উলুধ্বনি দেন মহিলা পরিবেশ কর্মীরা। এই অনুষ্ঠান জুড়ে, গোটা এলাকা উৎসবের চেহারা নেয়। এদিন সুভাষ দত্ত বলেন 'গোটা পৃথিবীতেই সবুজ নিধন চলছে। মানুষের সঙ্গে প্রকৃতির মেলবন্ধন আরো দৃঢ় করতে এই বোন ফোঁটার আয়োজন। আর যাতে গাছ কাটা বা জলাশয় বোঝানো না হয় তার জন্য এই উদ্যোগ।' এর পাশাপাশি তিনি আরও বলেন, 'আমরা বোন ফোঁটার মাধ্যমে আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসক অভয়াকে স্মরণ করছি। আমাদের দেশে বিচার ব্যবস্থা সঠিক নয়। মানুষ চান বিচার ত্বরান্বিত করা হোক। এটা জরুরি। তবে বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে। সাধারণ মানুষ চাইছেন সঠিক বিচার হোক।' এর আগে কালীপুজোর দিনেও লাগামছাড়া শব্দবাজি পোড়ানো নিয়ে মুখ খুলেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত।
কোন পথে অভয়ার তদন্ত?
প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ আগস্ট, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হলে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর এক ঘটনা। উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। ধর্ষণ-খুনের এই নৃশংস ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সরকার পরিবর্তন হওয়ার পর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ফাইল খুলেছে আর জি করের। পুলিশ কর্তাদের সাস্পেন্ড করার পাশাপাশি গ্রফতার হয়েছেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষও। আর জি কর মেডিক্য়াল-কলেজে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি দাহ করার ঘটনায় প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পরে গ্রেফতার হয়েছে পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা সোমনাথ দে।
Before You Go
Abhishek Banerjee Kalighat House: অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে অস্থায়ী কাঠামো ভেঙে সরানো হল























