এক্সপ্লোর

Bankim Ghosh:বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ

Corruption In Left Era:বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে বোমা ফাটিয়েছেন প্রাক্তন সিপিএম নেতা সমীর পুততুন্ড। পাশাপাশি সোমবার এই ইস্য়ুতে মুখ খুলেছেন প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষও।

কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বাম আমলের (Recruitment Scam Of Left Era) নিয়োগ দুর্নীতি নিয়ে বোমা ফাটিয়েছেন প্রাক্তন সিপিএম নেতা সমীর পুততুন্ড (Samir Putatundu)। পাশাপাশি সোমবার এই ইস্য়ুতে মুখ খুলেছেন প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষও (Ex Minister Bankim Ghosh)। বাম আমলে দুর্নীতি হত বলে দাবি করেছেন, ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়া এই নেতা।

প্রেক্ষাপট...
বাম আমলের নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুলে কার্যত বোমা ফাটিয়েছেন প্রাক্তন সিপিএম নেতা এবং বর্তমানে পিডিএসের রাজ্য় সহ সভাপতি সমীর পুততুন্ড। আর একই দিনে, এই ইস্য়ুতে মুখ খুলেছেন, প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষও! তিনি বলেন, 'আমাদের সময়ে দুর্নীতি ছিল না, বলব না। স্বাধীনতার পর থেকেই দুর্নীতি হত, তবে এই লেভেলে ছিল না। এখানে সরকার নিজে জড়িত। সেই সময়ে দুর্নীতি করলে শাস্তি হত। পঞ্চায়েত দফতরে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছিল। ৬-৭ জনের জেল অবধি হয়েছিল।' ২০০১ থেকে ২০১১ অবধি সিপিএমের বিধায়ক বঙ্কিম ঘোষ। গ্রন্থাগার এবং পঞ্চায়েতের প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৯ সালে তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন।  দলবদলের পর বাম জমানা নিয়ে মুখ খুললেও, সুজন চক্রবর্তীর পাশেই দাঁড়িয়েছেন বঙ্কিম ঘোষ। বলেন, 'সুজন চক্রবর্তীকে চিনি। তিনি এভাবে পরিবারের চাকরি করিয়ে দিচ্ছে, এটা বিশ্বাস করি না।' নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সামনে আসছে নতুন তথ্য়। কিন্তু, বাম আমল নিয়ে কি তদন্ত হবে? তাতে কী সামনে আসবে? সেটাই দেখার।

কী বলেছেন পিডিএস নেতা?
সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে,গত কয়েকদিন ধরেই লাগাতার প্রশ্ন তুলছে তৃণমূল। এই প্রেক্ষাপটে এনিয়ে বিস্ফোরক দাবি করলেন একদা সিপিএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা ও বর্তমানে পিডিএস নেতা সমীর পুততুন্ড। তাঁর দাবি, সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরির জন্য়, তিনি নিজে সুপারিশ করেছিলেন! পিডিএস নেতা সমীর পুততুন্ডর কথায়, মিলির চাকরির সুপারিশ আমি করেছি। আমি দায়িত্বে ছিলাম। কারণ বিয়ে হবে, সংসার করবে। তাই চাকরির সুপারিশ। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহেই, বাম জমানায় চিরকুটে চাকরির দাবিতে সরব হন মমতা বন্দ্য়োপাধ্য়ায়! এই চিঠি সামনে রেখে, সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে তেড়েফুঁড়ে ময়দানে নামে তৃণমূল। বৃহস্পতিবার তাদের ট্য়ুইটার হ্যান্ডেলে লেখা হয়, চাকরি কেলেঙ্কারি ফাঁস! প্রাক্তন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী কখনও কোনও পরীক্ষায় পাস করেননি। কিন্তু, ৩৪ বছর ধরে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে কাজ করেছেন।

আরও পড়ুন:খুনের আগে 'যৌন নির্যাতন' তিলজলার ৭ বছরের শিশুকে !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget