এক্সপ্লোর

Student Harassment: হুগলির কলেজে প্রাক্তনীদের 'দাদাগিরি', বীরভূমের কলেজে 'হুমকি' দেওয়ায় অভিযুক্ত TMCP নেতা

Birbhum And Hooghly News:যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার রেশ পুরোপুরি কাটার আগেই ফের হুগলির কলেজে প্রাক্তনীদের দাদাগিরির অভিযোগ উঠল। অন্যদিকে, বীরভূমের কলেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়ুয়াদের হুমকি দিলেন TMCP নেতা।

ভাস্কর মুখোপাধ্যায় ও সোমনাথ মিত্র, হুগলি ও বীরভূম: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার রেশ পুরোপুরি কাটার আগেই ফের হুগলির কলেজে প্রাক্তনীদের দাদাগিরির অভিযোগ উঠল। অন্যদিকে, বীরভূমের কলেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়ুয়াদের হুমকি দিলেন TMCP নেতা। অন্যদিকে, বীরভূমের কলেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়ুয়াদের হুমকি দিলেন TMCP নেতা

কী অভিযোগ? 
'আমরা নরমভাবে কথা বলি বলে ভেব না যে আমরা নরম। সামলাতে পারবে তো আমাদের?' অভিযোগ, কলেজ পড়ুয়াদের এই ভাষাতেই হুমকি দিতে শোনা গিয়েছে TMCP-এর ময়ূরেশ্বর ১ নং ব্লকের সভাপতি নাজামুল হোসেনের বিরুদ্ধে। বীরভূমের মল্লারপুরের টুরকু হাঁসদা লাপসা হেমব্রম মহাবিদ্যালয়ের TMCP-র হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এই অডিও বার্তা ইতিমধ্যেই ভাইরাল। অভিযুক্ত নাজমুল হোসেন ওই কলেজের TMCP ইউনিট সভাপতি। তিনি ময়ূরেশ্বর ১ নং ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিও। টিএমসিপি ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে জোর করে রিমুভ করানো হবে বলে অডিও বার্তায় পড়ুয়াদের হুমকি দেন তিনি। অভিযোগ, তিনি বলেছেন, 'সমস্ত গ্রুপ থেকে লেফট হয়ে যাও। আর নাহলে কিন্তু আমরা সমস্ত ছেলেমেয়েকে একটা ক্লাসরুমে ভরব, ক্লাসরুমে ভরে আমাদের সামনে রিমুভ হতে হবে। একদম স্পষ্টভাবে জানিয়ে দিলাম, কড়াভাবে জানিয়ে দিলাম। কলেজ ভোট আসছে। কলেজে একটাই দল থাকবে তৃণমূল ছাত্র পরিষদ। একটাই ঝান্ডা উড়বে। শিক্ষার প্রগতি, সঙ্ঘবদ্ধ জীবন, দেশপ্রেম। এর বাইরে আর কিচ্ছু হবে না। আমরা নরমভাবে কথা বলি বলে ভেব না যে আমরা নরম।' ওই অডিও বার্তার কণ্ঠস্বর তাঁর বলে স্বীকার করলেও, হুমকি দেওয়া হয়েছে বলে মানতে নারাজ টিএমসিপি নেতা। তাঁর কথায়, 'হুমকি কোথায় দিয়েছি। ওটা তো ভালবেসে শাসন করেছি। অন্য ভুলভাল গ্রুপে যাতে জয়েন না করে। ওখানে শুধু টিএমসিপিই থাকবে।' বিষয়টি নিয়ে মল্লারপুরের টুরকু হাঁসদা লাপসা হেমব্রম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিত চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এটা কলেজ ক্যাম্পাসের বিষয় নয়, কেউ যদি মনে করে হুমকি দিয়েছে তারা প্রশাসনকে বলুক। প্রশাসনের দায়িত্ব এটা।'  অন্য দিকে, চাঁপাডাঙার রবীন্দ্র মহাবিদ্যালয়ে কলেজে ঢুকে পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের পাস আউট নেতাদের বিরুদ্ধে। প্রতিবাদে কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। তারকেশ্বর ব্লকের টিএমসিপি সভাপতি শেখ মুজাম আলির দাবি, সব অভিযোগ মিথ্যা। পাল্টা অভিযোগ শানিয়েছে বিজেপি। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। ভয়াবহ সেই ঘটনায় উঠে এসেছে র‍্যাগিং-এর অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ।  সেই আবহেই এবার হুগলির কলেজে ফের প্রাক্তনীদের দাদাগিরির অভিযোগ উঠল। অন্যদিকে বীরভূমের কলেজে পড়ুয়াদের হুমকি দিতে শোনা গেল তৃণমূলের ছাত্র নেতাকে।

আরও পড়ুন:ক্লেটন ছন্দে থাকলে লাল হলুদের প্লাস পয়েন্ট, তবে রিজার্ভ বেঞ্চ ভীষণ দুর্বল: অর্ণব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget