এক্সপ্লোর

West Burdwan: দুর্গাপুরে অমানবিকতার ছবি, অসুস্থ বৃদ্ধ বাবাকে ফেলে পালাল ছেলে

West Burdwan: সত্তর বছরের অসুস্থ বৃদ্ধ বাবাকে আবর্জনার স্তূপে ফেলে পালিয়ে গেল ছেলে। বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পুলিশ। অমানবিকতার নিদর্শন দুর্গাপুর শহরে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান): অমানবিকতার নিদর্শন। দুর্গাপুর শহরের মানুষ সাক্ষী রইল সাংঘাতিক এক ঘটনার। বৃদ্ধ বাবাকে ফেলে রেখে পালিয়ে গেল ছেলে, প্রকাশ্যে এল সামাজিক অবক্ষয়ের এমনই এক ছবি।

দুর্গাপুরের অন্ডাল এলাকার খাস কাজোড়া কোলিয়ারি এলাকার বাসিন্দা মুক্তি আকুরে। বয়স প্রায় সত্তরের কোঠায়। সেই প্রৌঢ়র আজ ঠাঁই হয়েছে এক প্রাসাদ সমান আবাসনের নোংরা আবর্জনার স্তূপের মাঝখানে। দুর্গাপুরের বেনাচিতির ভিড়িঙ্গির এক বহুতল আবাসনের নিচে আবর্জনার স্তূপে পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধকে। খবর পেয়ে হাজির হন পুলিশ। তাঁরাই এসে উদ্ধার করে ওই বৃদ্ধকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। 

কীভাবে ওই এলাকায় এসে পৌঁছলেন বৃদ্ধ?

সোমবার সকালে ঘুরতে যাওয়ার নাম করে বাবাকে নিয়ে বের হন ছেলে। এরপর অসুস্থ বাবাকে সেই আবাসনের নিচে বসিয়ে রেখে দিয়ে চলে যায় সে। নিজের অজান্তেই কখন যে সংসারের বোঝা হয়ে গেছেন ওই প্রৌঢ় বুঝতেই পারেননি। ছেলে বসিয়ে রেখে গেলে তার ফেরার অপেক্ষা করতে থাকেন বৃদ্ধ মুক্তি আকুরে। কিন্তু অপেক্ষা করতে করতে বেশ অনেকক্ষণ সময় কেটে গেলেও ফেরেনি ছেলে। বৃদ্ধের অভিযোগ, অসুস্থ প্রৌঢ় বাবাকে প্রায়ই মারধর করত ছেলে। তবুও ছেলের সেই অত্যাচারও মুখ বুজেই সহ্য করেছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। অবশেষে ঠাঁই মিলল রাস্তায়, আবর্জনায়। ছেলের অপেক্ষায় একদিকে বসে বৃদ্ধ বাবা, অন্যদিকে তাঁকে ফেলে ঘরে ফিরে গেছে ছেলে। 

আরও পড়ুন: মাকে ‘খুনের চেষ্টা’ ছেলের, বোনকেও ছুরির কোপ

প্রথমটা কিছুই বুঝে উঠতে পারেননি প্রতিবেশীরাও। পরে তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই বৃদ্ধকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। এই খবর সামনে আসতেই সকলের মুখেই একটাই কথা, এ যেন সামাজিক অবক্ষয়ের এক কঙ্কালসার ভয়ঙ্কর চেহারার ছবি তুলে ধরেছে। ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর দুর্গাপুরের এই অমানবিকতার ছবি দেখে আজ বোঝার উপায় রইল না, এই গোটা শহর নাকি একদিন স্মার্ট শহরের প্রতিযোগিতার দৌড়ে ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget