এক্সপ্লোর

Dilip Ghosh: জয় শ্রীরাম স্লোগান দেওয়ার বদলা? বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় বিস্ফোরক দিলীপ ঘোষ

'সাধারণ মানুষ ট্রেনটিকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মনে হয় কষ্ট পাচ্ছেন'। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে পিছন দিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু জনতাকে এগোতে দিচ্ছেন না'।

কলকাতা: 'জয় শ্রীরাম স্লোগান দেওয়ার বদলা বন্দে ভারতে নেওয়া হচ্ছে না তো?'  বন্দে ভারত এক্সপ্রেসের ওপর দ্বিতীয় হামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, 'সাধারণ মানুষ ট্রেনটিকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মনে হয় কষ্ট পাচ্ছেন'। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে পিছন দিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু জনতাকে এগোতে দিচ্ছেন না'।

মালদার পরে এবার জলপাইগুড়ি। পরপর দু’দিন বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলা হল। রেলের দাবি, গতকাল ভরদুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় নতুন সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের C-3 ও C-6 কামরা। এর আগে সোমবার, বাংলায় যাত্রা শুরুর দ্বিতীয় দিনে মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ভেঙে যায় C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের জানলা। এই ঘটনায় নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সামসি স্টেশনে RPF-এর কাছে অভিযোগ দায়েরের পাশাপাশি, রেলের কাটিহার ডিভিশন তদন্ত শুরু করেছে। 

যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই, গতকাল মালদায় আক্রান্ত হল হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে ছোড়া হল পাথর। ভাঙল C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত ট্রেনের জানলাও। এই ঘটনায় নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সামসি স্টেশনে RPF-এর কাছে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি, কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার তদন্ত কমিটি গঠন করেছেন। কত দূর থেকে পাথর ছোড়া হয়েছিল, এই ঘটনায় কারা যুক্ত, তা নিয়ে তদন্ত শুরু করেছেন রেলের আধিকারিকরা। 

বাংলা ধীরে ধীরে কাশ্মীর হয়ে যাচ্ছে। আর এখানকার সরকার তাদের মদত দিচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া নিয়ে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল। পাল্টা তদন্তের দাবি কুণাল ঘোষের। বন্দে ভারত এক্সপ্রেসের উপর এই হামলা বাংলার জন্য লজ্জা, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। 

মালদায় বন্দে ভারতে পাথরবৃষ্টির ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষকৃতীদের বিরুদ্ধে RPF-এর কাছে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করল নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেল। জয় শ্রীরাম স্লোগানের বদলা নয় তো? সন্দেহ শুভেনদুর, এনআইএ তদন্ত দাবি। বাংলাকে বদনাম করতেই পরিকল্পিত চিত্রনাট্য, পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget