এক্সপ্লোর

Fake Passport: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সপ্তম গ্রেফতার, পুলিশের জালে অন্যতম মাথা মনোজ গুপ্ত

Fake Passport Incident Arrest: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এর আগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার পাকড়াও আরও এক মাথা।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্ত গ্রেফতার। বেহালার সখেরবাজারে ট্রাভেল এজেন্সির আড়ালে চলত পাসপোর্ট জালিয়াতির কারবার। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এটি সপ্তম গ্রেফতার। গতকাল উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া স্টেশন রোড এলাকা থেকে জালিয়াতিকাণ্ডের অন্যতম মাথা মনোজ গুপ্তকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ। আজই তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে। তার আগে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। কতজনের জাল পাসপোর্ট তৈরি করেছেন মনোজ, কত পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে, এই পাসপোর্ট জালিয়াতির জাল ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত- তা জানারই চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী গোয়েন্দারা। 

মোটা টাকার বিনিময়ে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন মনোজ। মনোজেরই এজেন্সিতে কাজ করতেন পাসপোর্ট-কাণ্ডে ধৃত দীপঙ্কর দাস। উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া থেকে মনোজকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, বেহালার শীলপাড়ার বাসিন্দা মনোজ সখেরবাজারে ট্রাভেল এজেন্সির অফিস খুলে জাল নথি দিয়ে পাসপোর্ট বানাতেন। তার জন্য মোটা টাকাও নিতেন মনোজ। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে আরেক ধৃত পর্ণশ্রীর বাসিন্দা দীপঙ্কর দাস মনোজের অফিসেই ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতেন। 

মনোজ গুপ্ত বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ রেখে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে জাল পাসপোর্ট তৈরি করতেন। কাদের জাল পাসপোর্ট তৈরি হবে, কোন ভুয়ো নিথির বিনিময়ে, কত টাকার রফায় জাল পাসপোর্ট তৈরি করা হবে, সবটাই নখদর্পণে থাকত এই মনোজের। লালবাজারের গোয়েন্দা সূত্রে খবর, পাসপোর্ট জালিয়াতি করার ব্যাপারে এই মনোজ একজন কিংপিন। অন্যদিকে ধৃত মনোজের মায়ের কথায় তিনি কিছুই জানতেন না সেভাবে। এদিক ওদিক থেকে কানে এসেছিল ছেলের ব্যাপারে কিছু কথা। বন্ধুবান্ধবের সঙ্গে কাজ করতেন মনোজ। জাল পাসপোর্ট তৈরি করেন একথা জানার পর থেকেই মা এসব কাজ করতে বারণ করতেন ছেলেকে। যদিও মায়ের বারণ শোনেননি তিনি। তবে বাড়িতে কোনও জাল পাসপোর্ট তৈরির কাজ হতো না বলেই জানিয়েছেন ধৃত মনোজ গুপ্তর মা। জানা গিয়েছে, মনোজের বেহালার শীলপাড়ার বাড়িতে বেশ কয়েকদিন আগেই পুলিশ গিয়েছিল। তাঁর ঘরেও তল্লাশি চালায় তারা। ধৃত মনোজ গুপ্তর মায়ের দাবি ছেলের কাজ নিয়ে প্রায়ই তার সঙ্গে অশান্তি হতো। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন মনোজ। মা বলেছিলেন বাবার দোকান দেখতে। তবে কোনও কথায় পাত্তা দেননি মনোজ। 

বেআইনি ভাবে জাল পাসপোর্ট তৈরির এই কারবার অনেকদিন ধরেই চলছে। হইচই শুরু হয়েছে এখন। এই চক্রের মাধ্যমে কতজন অনুপ্রবেশ করেছেন তার কোনও হিসেব নেই। এই গোটা নেটওয়ার্কের পিছনে আর কারা রয়েছে, কীভাবে সমস্ত কাজ হতো, সেটাই খতিয়ে দেখছে পুলিশ। তবে এই গোটা ঘটনায় পুলিশি নজরদারিতে যে গাফিলতি রয়েছে সেই প্রশ্ন বারবার উঠে আসছে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget