এক্সপ্লোর

Amit Shah: ফলতায় বিজেপির জয় প্রগতির পক্ষে এবং ভয়ের রাজনীতির বিরুদ্ধে বাংলার চূড়ান্ত রায় : অমিত শাহ

Falta Repoll Result: ফলতার জয়ী বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। ভয়ের রাজনীতির বিরুদ্ধে মানুষের বার্তা, পোস্ট অমিত শাহেরও। 

Amit Shah: ফলতায় ডাহা ফেল করেছে তৃণমূল। মুখ থুবড়ে পড়েছে ডায়মন্ড হারবার মডেল। ফলতার পুনর্নির্বাচনে লক্ষাধিক ভোটে জিতেছে বিজেপি। আর চতুর্থ স্থানে থেকে জমানাত বাজেয়াপ্ত হয়ে গিয়েছে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের। দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। ভয়ের রাজনীতির বিরুদ্ধে মানুষের বার্তা, পোস্ট অমিত শাহেরও। 

সমাজমাধ্যমে পোস্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, 'ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপির বিপুল বিজয় হলো প্রগতির পক্ষে এবং ভয়ের রাজনীতির বিরুদ্ধে বাংলার চূড়ান্ত রায়। ফলতার জনগণকে তাঁদের আশীর্বাদের জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা।' 

যেন ৪ মে-র রিপিট টেলিকাস্ট। সারা রাজ্যের মতোই, এবার ফলতার পুনর্নির্বাচনেও আছড়ে পড়ল গেরুয়া ঝড়। মুখ থুবড়ে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'ডায়মন্ড হারবার' মডেল। আর তৃণমূলের প্রার্থী, স্বঘোষিত পুষ্পা, যিনি 'ঝুকেগা নেহি' বলে হুঙ্কার দিয়েছিলেন, ভোটের ফলে তিনি ঝুঁকলেনই না, একেবারে শুয়ে পড়লেন। পুনর্নির্বাচনের আগে, ভোটের ময়দান ছেড়ে পালিয়েছিলেন তৃণমূল প্রার্থী। সেখানেই বিপুল ভোটে জয়ী হল বিজেপি। তৃণমূল নেমে গেল চতুর্থ স্থানে। দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম। উল্লেখযোগ্যভাবে তৃতীয় স্থানে রইল কংগ্রেস। 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে শান্তিপূর্ণ ও অবাধ ভোট হলেও, একমাত্র ব্যতিক্রম ছিল ফলতা। ভোটে কারচুপি থেকে ভয় দেখানো, ভুরি ভুরি অভিযোগ ওঠায় গোটা ফলতা বিধানসভাতেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ২১ মে সেই পুনর্নির্বাচনে ফলতায় ভোট পড়েছিল ৯০ শতাংশের কাছাকাছি। রবিবার ভোটের ফল বেরোতে দেখা গেল, বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ভোট পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬টি। যা ৭১ শতাংশের বেশি।  দ্বিতীয় স্থানে উঠে আসা ISF সমর্থিক সিপিএমর প্রার্থী শমভু কুড়মির ঝুলিতে গেছে ৪০ হাজার ৬৪৫টি ভোট। অর্থাৎ ১৯ শতাংশের সামান্য বেশি। ফলতার কংগ্রেস প্রার্থী আবদুর রাজ্জাক মোল্লা ১০ হাজার ৮৪টি ভোট পেয়েছেন, যা প্রায় ৫ শতাংশ। আর চতুর্থ স্থানে থাকা তৃণমূল প্রার্থীকে ভোট দিয়েছেন মাত্র ৭ হাজার ৭৮৩ জন। শতাংশের বিচারে যা ৪-এর কাছাকাছি। অর্থাৎ ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে জয়ী হল বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Advertisement

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget