এক্সপ্লোর

Falta Repoll Result 2026: ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়, চতুর্থ স্থানে তৃণমূলের জাহাঙ্গির, কী বললেন BJP প্রার্থী দেবাংশু ? "আমাকে দিয়ে নাকি মাছ বেচাবে.."

Jahangir On Falta Repoll Result 2026 :ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়, চতুর্থ স্থানে তৃণমূলের জাহাঙ্গির, কী বললেন BJP প্রার্থী দেবাংশু ?

দক্ষিণ ২৪ পরগনা: ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়, চতুর্থ স্থানে তৃণমূলের জাহাঙ্গির। ফলতায় 'পুষ্পা'-র কেরামতি শেষ, পুনর্নির্বাচনে চতুর্থ স্থানে তৃণমূল। ১৫ রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা পেলেন ১ লক্ষ ৩ হাজার ৮৯টি ভোট। দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী, পেলেন ৩৩ হাজার ৪১৬টি ভোট। তৃতীয় স্থানে কংগ্রেস প্রার্থী, পেয়েছেন ৯০৮৯ টি ভোট। চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান, প্রাপ্ত ভোট ৫১৮৪। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা বলেন, ফলতায় প্রচারে বলেছিল, আমাকে দিয়ে নাকি মাছ বেচাবে, ওনাকে আমি বলেছিলাম, আপনি আসবেন, আপনাকে আমি মাছভাত খাওয়াবো। 

আরও পড়ুন, "..শাস্তি হবে", কাদের কথা বললেন রাজ্যের মন্ত্রী ?

প্রশ্ন: জাহাঙ্গির প্রসঙ্গে কী বলবেন ? ঝুঁকেগা নেহি বলেছিল (পুষ্পা) ..

ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা: ওর সম্বন্ধে আর কী বলার আছে, বলার কিছু নেই। যারা ছিল সাগরেদ, মোটামুটি গর্তে ঢুকে গেছে। এটা আলোচনার বিষয় নয়। ..

প্রশ্ন: এত লিড আপনার..

ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা: স্বতস্ফূর্ত ভোট দিয়েছে। কোনও দলের অবজেকশই ছিল না। সবাই স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছে। সবদলের প্রতিনিধিরাও রয়েছে। ভোটের দিনও কোনও অশান্তি হয়নি, আজ গণনার দিনেও কোনও অশান্তি হয়নি। 

প্রশ্ন: ফলতার পুনর্নির্বাচনের এই ফলাফল কাকে উৎসর্গ করবেন ?

ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা: ফলতাবাসীকে করছি।


১৯ রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে ?

বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা পেলেন ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৩ টি ভোট
দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী, পেলেন ৩৮ হাজার ২৬৫ টি ভোট
তৃতীয় স্থানে কংগ্রেস প্রার্থী, পেয়েছেন ৯৭৫৮ টি ভোট
চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান, প্রাপ্ত ভোট ৫৯১৪

ফলতায় 'পুষ্পা'-র কেরামতি শেষ, পুনর্নির্বাচনে চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস

রণে ভঙ্গ দিয়েছিলেন আগেই। ফলতায় পুনর্নির্বাচনের দিন এলাকাতেই পাওয়া গেল না তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে। ফলতায় তৃণমূলের 'পুষ্পা'র পার্টি অফিসের শাটার ডাউন। বাড়িতে মিলল না সাড়া। ভোটের লাইনে দাঁড়িয়ে বাসিন্দারা শোনালেন আগের ভোট আর এবারের ভোটের তফাতের কথা। তৃণমূলের জমানায় এই ফলতায় জাহাঙ্গির খানের ভয়ে লোকে মুখ খুলতে পারত না। এখানে চলত শুধু স্বঘোষিত পুষ্পার রাজ।কিন্তু, রাজ্য়ে সরকার পাল্টাতেই সব হাওয়া। ফলতায় পুনর্নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগেই ময়দান ছেড়ে পালিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির। 


 

সেরা শিরোনাম

Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
West Bengal News Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
CPM News: প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
CPM News: SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget