এক্সপ্লোর

Falta Repoll Result: জাহাঙ্গির আগেই ময়দান ছেড়েছেন, পুনর্নিবাচনের রেজাল্টের দিন ফলতার গণনাকেন্দ্রে নেই তৃণমূলের কোনও এজেন্ট

Falta Repoll: ফলতায় চলছে ভোটের গণনা। প্রথম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী ৯ হাজার ৫৩৪ ভোট পেয়েছেন।

হিন্দোল দে, সত্যজিৎ বৈদ্য, ফলতা : ফলতায় আজ পুনর্নির্বাচনের ফল ঘোষণা। গণনাকেন্দ্রে নেই তৃণমূলের কোনও এজেন্ট। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা চলছে। সেখানে দেখা মেলেনি তৃণমূলের কোনও এজেন্টের। গণনাকেন্দ্রের ১৯টি টেবিলে ২১ রাউন্ড গণনা চলবে। ফলতায় পুনর্নির্বাচনের সময়ও দেখা মেলেনি তৃণমূলের কোনও এজেন্টের। ফলতায় প্রথমবার ভোট হয়েছিল ২৯ এপ্রিল। প্রবল কারচুপির অভিযোগ আসায় সেই ভোট বাতিল করে নির্বাচন কমিশন। ইভিএম মেশিনে টেপ লাগিয়ে রাখা, আতর লাগিয়ে রাখা, ইভিএম মেশিনের উপর সিসি ক্যামেরা বসিয়ে নজরদারি চালানো - একাধিক অভিযোগ ওঠে ফলতার ২৯ এপ্রিলের নির্বাচনের দিন। এরপর পুনর্নিবাচন হয়েছে ২১ মে। আজ তার ফল ঘোষণা। ফলতায় পুনর্নিবাচনের কদিন আগেই ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান।          

ফলতায় চলছে ভোটের গণনা। প্রথম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী ৯ হাজার ৫৩৪ ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে সিপিএম, সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট  ৪৪৮। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২২৫ টি ভোট। চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। জাহাঙ্গিরের প্রাপ্ত ভোট ২১০। 

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন 

আজ ফলতায় পুনর্নির্বাচনের ফল ঘোষণা। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগণনার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রশাসন সূত্রে খবর, গণনার জন্য মোট ১৯টি টেবিল রাখা হয়েছে এবং ২১ রাউন্ডে ভোটগণনা সম্পন্ন হবে। ২৯ এপ্রিল ভোট হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায়। ব্যাপক কারচুপির অভিযোগে, সেই ভোট পুরোপুরি বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর ২১ মে শান্তিপূর্ণভাবেই পুনর্নির্বাচন হয় ফলতায়। ভোটের দুদিন আগে ময়দান ছাড়েন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। ২৯৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। ৮০টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। অন্যদিকে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খান। ISF সমর্থিত সিপিএম প্রার্থী শম্ভু কুড়মি। ভোটের রায় কী হয় সেদিকেই নজর।               

এদিকে রবিবার সকাল থেকেই ফলতার ভোট গণনা কেন্দ্রের বাইরে উদযাপনের মুডে রয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। চলছে গেরুয়া আবির খেলা, মিষ্টি খাওয়া। তাঁদের প্রার্থী দেবাংশু পাণ্ডাই যে জিতবেন সেই ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি কর্মী-সমর্থকরা। ১৫ বছর পর জাহাঙ্গিরের ত্রাস থেকে বেরিয়ে এবার ভয় ছাড়া ভোট দিয়েছেন ফলতার বাসিন্দারা।               

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
TMC News : 'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা
'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা
West Bengal News Live: রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু
রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget