কলকাতা : পুনর্নির্বাচনের ( Falta Repoll ) আগে শেষ প্রচারের দিন আজ ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু  অধিকারী ( Suvendu Adhikari ) । আর ঠিক সেই সময়ই ফলতা তৃণমূূল প্রার্থী 'জাহাঙ্গির - পুষ্পা' রণে ভঙ্গ দিলেন। জানিয়ে দিলেন ভোটে লড়ছেন না তিনি। দুদিন আগে পর্যন্তও তিনি তর্জন-গর্জন করছিলেন। আর একেবারে ভোটযুদ্ধের ১ দিন আগেই জানিয়ে দিলেন, লড়াইয়ে তিনি নেই ! তার কারণ হিসেবে তিনি যা বললেন, তা আরও চমকে দেওয়ার মতো। 

Continues below advertisement

২১ মে, বৃহস্পতিবার, ফলতা বিধানসভার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচন হবে।  তার ঠিক ২ দিন আগে নির্বাচনে লড়া থেকে সরে দাঁড়িয়ে জাহাঙ্গির খান বললেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কারণ তিনি ফলতার উন্নয়ন চান। চান, ফলতায় অনেক উন্নয়নমূলক কাজ হোক। ফলতা খুব শিগগিরি 'সোনার ফলতা' হয়ে উঠুক । 

গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১ লক্ষ ৬৮ হাজারেরও বেশি ভোটের লিড দিয়েছিল ফলতা।  সেখানকার প্রার্থীই এবার বিধানসভা ভোটের আগে সরে পড়লেন। যদিও ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচন কমিশন এবার ফলতাকে যেভাবে নিরাপত্তার বজ্রআঁটুনিতে বেঁধেছে, তাতে ভয় পেয়েছিন পুষ্পা। 

Continues below advertisement

গত ২৯ এপ্রিল ভোট হয়েছিল ফলতায় । পরে একাধিক কারচুপির অভিযোগ আসে সেখান থেকে। নির্বাচন কমিশন খতিয়ে দেখে জানতে পারে, ভোটের দিন সকালে ফলতার একাধিক বুথের ক্যামেরাই বন্ধ করা দেওয়া হয়েছিল। দুপুর একটা নাগাদ 'টেপ রিভুমড' বলে তথ্য দিয়ে জানান প্রিসাইডিং অফিসার। তার মধ্যে ৫৮% ভোট পড়ে গেছিল ফলতায়। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বিরোধী দলের সমর্থকরা কয়েকদিন আগে পর্যন্ত যে কথা মুখ ফুটে বলার সাহস পেতেন না, এখন তাঁরাই তৃণমূল জমানায় ভয়াবহ ভোট-সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হন। এই আবহেই জাহাঙ্গিরের সরে দাঁড়ানো সত্যিই তাৎপর্যপূর্ণ।   

ফলতায় পুনর্নির্বাচনের আগে শেষ প্রচারের দিন  ফলতায় আসেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে বেলা সাড়ে ১২টা নাগাদ সেখানে রোড শো করেন তিনি। মুখ্যমন্ত্রীর রোড শো শুরু হয় হাসিমনগর থেকে। ফতেপুর, সহরার হাট, মল্লিকপুর, নৈনান হয়ে তা শেষ হয় ফলতা বাসস্ট্যান্ডে গিয়ে। রোড শো শুরু করার আগে বাণেশ্বরে শিবমন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় নিহত কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকের বাড়িতে যান তিনি। তাঁদেরই একজনের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। 

আরও পড়ুন : তৃণমূল কাউন্সিলের বাড়িতে মধুচক্র, গ্রেফতার এলাকার প্রভাবশালী নেতা