এক্সপ্লোর

Uttar Dinajpur: বাড়ির অমতে বিয়ে, টিএমসিপি নেতা-জামাইকে বাড়ি ডেকে এনে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতা শ্বশুর

Father In Law Assaulted Son In Law:বাড়ির অমতে বিয়ে। তাই TMCP নেতা জামাইকে ডেকে এনে, বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা শ্বশুরের বিরুদ্ধে।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বাড়ির অমতে বিয়ে। তাই TMCP নেতা জামাইকে ডেকে এনে, বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা (Father In Law Allegedly Beats Son In Law) শ্বশুরের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur News) ইটাহারে। থানায় অভিযোগও দায়ের হয়েছে। ঘটনার পর থেকে খোঁজ নেই অভিযুক্ত তৃণমূল নেতার।

কী ঘটেছিল?
কলকাতার বুকে ঘটে যাওয়া রিজওয়ানুরকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্য়কে। এবার উত্তর দিনাজপুরের ইটাহারে, বাড়ির অমতে বিয়ে করায়, জামাইকে ডেকে এনে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিষ্ঠিত ব্য়বসায়ী শ্বশুরের বিরুদ্ধে!  আক্রান্ত জামাই তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য় সাধারণ সম্পাদক। আর অভিযুক্ত শ্বশুর বর্তমানে তৃণমূলের নেতা। একুশের বিধানসভা ভোটে তিনি বিজেপির প্রার্থীও ছিলেন। ইটাহারের বাসিন্দা, শ্রেয়সী কুণডুর দাবি, মাস তিনেক আগে একটি মন্দিরে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য় সাধারণ সম্পাদক অনুপ করের সঙ্গে তাঁর বিয়ে হয়। শ্রেয়সীর বাবা অমিত কুণডু প্রতিষ্ঠিত ব্য়বসায়ী। একুশের বিধানসভা ভোটে তিনি ইটাহার কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন। নির্বাচনে হেরে যাওয়ার পর আবার তৃণমূলে যোগ দেন। মেয়ের বিয়ে তিনি মেনে নেননি বলে অভিযোগ। শ্রেয়সীর দাবি, সম্প্রতি রেজিস্ট্রির কথা বলে বাবা তাঁকে ও অনুপকে বাড়িতে ডাকেন। কিন্তু সেখানে গেলে অনুপকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। লাঠি এবং ধারাল অস্ত্র দিয়েও অনুপকে আঘাত করা হয় বলে অভিযোগ। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে এই ঘটনার পর থেকে তৃণমূল নেতা অমিত কুণডুর হদিশ মেলেনি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রতিক্রিয়ার জন্য় একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

নলিকাটা দেহ উদ্ধার...
গত এপ্রিলে শ্বশুরবাড়িতে জামাইয়ের গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়া মালদা জেলার গাজোল থানার নন্দলালপুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে উঠে আসে, মৃত জামাইয়ের নাম মহোসেন আলম বয়স ২৭ বছর। স্ত্রীর নাম বিউটি শাবনাম। দম্পতির দুই ছেলেও রয়েছে। মৃতের বাড়ি মালদা জেলার গাজোল থানার দেওতলা গ্রাম পঞ্চায়েতের মোহডাঙ্গা এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে আরও খবর, ঘটনার তিন মাস আগে কাজের সন্ধানে পাড়ি ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন মহোসেন আলম নামে ওই যুবক। যে দিন দেহ উদ্ধার হয়, তার আগে রাতে ভিন রাজ্য থেকে নিজের বাড়িতে না গিয়ে সরাসরি শ্বশুরবাড়িতে দেখা করতে যান মহোসেন, এমনই জানা যায়। সঙ্গে তাঁর তিন বন্ধু ছিলেন বলে খবর। বন্ধুদের শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরে রেখে মহোসেন একাই স্ত্রী ও ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে যান। এর প্রায় এক ঘণ্টা পর পরিবারের সদস্যরা জানতে পারেন, শ্বশুরবাড়ির সামনেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথম স্থানীয় গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে গভীর রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে। চিকিৎসা চলাকালীন ভোররাতে মৃত্যু হয় ওই যুবকের। মৃতের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সহ শ্বশুরবাড়ি বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে তাঁক শ্বশুর নিজাম শেখকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:দরজায় শরৎ, আসছেন 'মা', পুজোর আর বাকি ৫০ দিন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
ভবানী ভবনে হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের
ভবানী ভবনে হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget