এক্সপ্লোর

TMC News : অভিষেক-সহ কালীঘাট-তৃণমূলের একাধিক হেভিওয়েটের বিরুদ্ধে FIR, ক্যামাক স্ট্রিটের ঘটনায় গ্রেফতার ১৩

Abhishek Banerjee's Office's Incident : এই ঘটনায় এফআইআর রুজু হয়েছে। ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তৃণমূলের বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমারের ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনায় এফআইআর রুজু হয়েছে। ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একসঙ্গে শেক্সপিয়র সরণি থানায় ৩টি মামলা রুজু হয়েছে। এরমধ্যে একটি মামলা দায়ের করেছেন শেক্সপিয়র সরণি থানার এক আধিকারিক, আরেকটি মামলা দায়ের হয়েছে পার্ক স্ট্রিট থানার এক আধিকারিকের তরফে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে তৃতীয় মামলা। এর মধ্যে শেক্সপিয়র সরণি থানার আধিকারিক এবং KMC-র দায়ের করা মামলায় FIR-এ নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ডেরেক ও'ব্রায়েন, হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ কালীঘাট-তৃণমূলের একাধিক হেভিওয়েটের। পার্ক স্ট্রিট থানার আধিকারিকের দায়ের করা মামলাটি রুজু হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। কর্তব্যরত পুলিশকর্মী ও সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, হুমকি, বেআইনি জমায়েতের অভিযোগে মামলা রুজু হয়েছে। এছাড়া, হিংসাত্মক কার্যকলাপ, পুলিশকর্মীদের মারধর, চুরি-সহ একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে। একাধিক জামিনঅযোগ্য ধারা। পুলিশের আরও অভিযোগ, ক্যামাক স্ট্রিটের অফিসে যাওয়া মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানিরও চেষ্টা করা হয়।

প্রেক্ষাপট...

অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিসের ওপরে এই বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে গতকাল ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল ক্য়ামাক স্ট্রিটে। পুলিশের সঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বচসা, কলকাতা পুরসভার আধিকারিকের সঙ্গে উত্তপ্ত বাক্য় বিনিময়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ব্য়ক্তিগত নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ব্য়াপক ধস্তাধস্তি, হাতাহাতি, অফিসের ভিতরে ঢুকতে না দেওয়ার চেষ্টা, পুলিশকে মারধর-তারইমধ্য়ে ভাঙা হল বিল বোর্ড...।  সব মিলিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি।

এ প্রসঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, "অবৈধভাবে পুলিশের দাদাগিরি, গুন্ডাগিরি। বিজেপির হাতে তামাক খাচ্ছে। বিজেপির বাবারা মাইনে দেয় না। কোন পার্টি কোথায় বিল বোর্ড লাগাবে, এই রাস্তাজুড়ে বিজেপির হোর্ডিং। এই পুলিশ আর KMC খুলবে একটাও ?"

বৃহস্পতিবার বিকেলে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের এই ক্য়ামাক স্ট্রিটের অফিসের সামনে পৌঁছন  কলকাতা পুরসভার অফিসাররা। সঙ্গে ছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশও। অভিযোগ, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিসের ওপরের বিল বোর্ড বেআইনি। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় দাবি করেন, যথাযথ নথি ছাড়াই বিল বোর্ড ভাঙতে এসেছে কলকাতা পুরসভা। এনিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো উত্তপ্ত বাক্য় বিনিময় হয় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের। শেষ অবধি কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে পুরসভার অফিসাররা ওপরে উঠে তৃণমূলের বিলবোর্ড ভেঙে দেয়।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget