এক্সপ্লোর

Kolkata Arms Recovery : হাড়হিম করা ঘটনা ! পিস্তল, একগাদা কার্তুজ নিয়ে গড়িয়াহাটের বাসে, পুলিশের জালে অস্ত্র পাচারকারী

Kolkata Arms Recovery News : বিধানসভা ভোটের কয়েক মাস আগেই ফের কলকাতার অস্ত্র উদ্ধার। তবে কি অস্ত্র পাচারের হটস্পট হয়ে উঠছে কলকাতা?

কলকাতা : রাজ্যে ভোটের আগে সতর্ক পুলিশ - প্রশাসন। নির্বাচনের দিন ঘোষণা হয়নি ঠিকই। কিন্তু নিরাপত্তা নিয়ে কড়া প্রশাসন। ভোটমুখী রাজ্যে এবার খাস কলকাতায় বাস থেকে উদ্ধার হল ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র! মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে তৎপর হয় পুলিশ। লালবাজারের ARS টিমের হাতে গ্রেফতার হয় অস্ত্র পাচারকারী। 

পুলিশ সূত্রে খবর, একটি 7 MM পিস্তল, ৩টি ওয়ান শটার ও ১১ রাউন্ড কার্তুজ নিয়ে বাসে উঠেছিল মহম্মদ ইস্তিয়াক। গড়িয়াহাট থেকে EM বাইপাসের দিকে যাচ্ছিল । খবর পেয়ে ধাওয়া করেছিল পুলিশও। কসবায় বাস থেকে নামতেই হাতেনাতে গ্রেফতার করা হয় অস্ত্র পাচারকারীকে।  তার কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

জানা নিয়েছে, ধৃত অস্ত্র পাচারকারী গয়ার বাসিন্দা, নাম মহম্মদ ইস্তিয়াক।  পুলিশ সূত্রে খবর, বিহার ও ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল আগ্নেয়াস্ত্রগুলি। কী উদ্দেশ্যে কলকাতায় ঢোকানো হয় অস্ত্র? তবে কি ভোটের আগে কেউ অস্ত্র মজুত করছে? তাই কি আগ্নেয়াস্ত্রের বরাত দেওয়া হয় ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মহম্মদ ইস্তিয়াককে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের শিকড়ে পৌঁছানো যায় কি না , সেটাই দেখার। 

বিধানসভা ভোটের কয়েক মাস আগেই ফের কলকাতার অস্ত্র উদ্ধার। তবে কি অস্ত্র পাচারের হটস্পট হয়ে উঠছে কলকাতা? বাড়ছে উদ্বেগ। তার আগে দেখে নেওয়া যাক, এর আগে কলকাতার কোথায় কোথায় বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে?

আগেও কলকাতায় বারবার অস্ত্র উদ্ধার 

গত বছরও কলকাতায় একাধিক বার অস্ত্র উদ্ধার হয়। ২০২৫ সালের ২৫ মে, কলকাতার প্রাণকেন্দ্র, খাস ধর্মতলা থেকে শ'য়ে শ'য়ে কার্তুজ উদ্ধার করেন কলকাতা পুলিশের STF-এর অফিসাররা। এছাড়া গত ৩০ মার্চ, আনন্দপুরে এক মহিলা-সহ ২ জনের হেফাজত থেকে ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশের STF । ২০২৫ সালের ১৬ মার্চ, শিয়ালদা স্টেশনে উদ্ধার হয় ৪টি 7MM পিস্তল, ২টি ওয়ান শটার, ৮ রাউন্ড গুল। মালদার এক বাসিন্দাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF. ধৃতের কাছে একটি ট্রলি ব্যাগে জামাকাপড়ের তলায় লুকোনো ছিল অস্ত্র। ২০২৫ সালের  ৮ ফেব্রুয়ারি, বড়বাজার থেকে উত্তরপ্রদেশের তিন দুষ্কৃতীকে
 গ্রেফতার করে কলকাতা পুলিশের STF । উদ্ধার হয় ২টি 7 MM ও 9 MM পিস্তল এবং ১৯ রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয় উত্তরপ্রদেশের নম্বর প্লেটের একটি গাড়ি। ২০২৫ সালের  ২৭ জানুয়ারি উত্তর কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র, গুলি-সহ উত্তরপ্রদেশের ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF । উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি। ঠিক তার আগের বছর, ৯ নভেম্বর শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজার থেকে ৩টি ওয়ান শটার ও ২টি 7MM পিস্তল ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার হয়। ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget