এক্সপ্লোর

Fire at Howrah Factory: দশ বছর আগে বন্ধ হওয়া কারখানায় ভয়াবহ আগুন ! কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

Fire At Howrah Factory: বছর দশেক আগে বার্ন স্ট্যান্ডার্ডের এই কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। রেলের ওয়াগান তৈরি হতো এই কারখানায়। সেখানেই বিধ্বংসী আগুন লাগে।

ব্রতদীপ ভট্টাচার্য, হাওড়া : ফের রাজ্যে অগ্নিকাণ্ড। এবার হাওড়ায়। হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় ভয়াবহ আগুন লাগে সোমবার সন্ধ্যায়। কারখানার গোডাউনে প্রচুর পরিমাণে মজুত ছিল দাহ্য বস্তু। তার থেকেই লেগেছে আগুন। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান দমকলের। ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ঠিক কী কারণে কারখানার গোডাউনে মজুত থাকা দাহ্য বস্তুতে আগুন লেগেছিল তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। 

বছর দশেক আগে বার্ন স্ট্যান্ডার্ডের এই কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। রেলের ওয়াগান তৈরি হতো এই কারখানায়। সেখানেই বিধ্বংসী আগুন লাগে। স্থানীয়রা জানিয়েছেন, ২০১৪ সালে এই কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর থেকে এতদিন বন্ধ অবস্থাতেই ছিল কারখানা। সোমবার সন্ধ্যায় প্রথমে দেখা যায় কারখানা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তার কিছুক্ষণের মধ্যে নজরে আসে আগুনের লেলিহান শিখা। কারখানার একটা অংশকে পুরো গ্রাস করে নিয়েছিল বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের অংশ। 

কারখানার ভিতরে থাকা ফাউন্ডারি সেকশন দাউদাউ করে জ্বলতে থাকে। দমকল কর্মীদের অনুমান ভিতরে সম্ভবত রাসায়নিক ছিল। আর তা থেকেই ছড়িয়ে পড়ে আগুন। বার্ন স্ট্যান্ডার্ড কারখানার এই ভয়াবহ আগুন নিমেষে আতঙ্ক ছড়ায় এলাকায়। কারণ রেলের ওয়াগান তৈরির এই কারখানার পাশেই রয়েছে মঙ্গলা হাট। এই হাটের বিধ্বংসী অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও হাওড়াবাসীর মনে ফিকে হয়নি। আর তাই সোমবার সন্ধ্যায় আচমকাই হাওড়ার মঙ্গলা হাটের কাছাকাছি থাকা এই কারখানায় আগুন থেকে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। যদি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি। 

পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন কারখানায় আগুন 

সোমবার বিকেলের দিকে পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন তিলজলা এলাকার একটি কারখানার ভয়াবহ আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দমকলের ১৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেয়েছে। কারখানার ভিতরে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানাগুলি। লেলিহান আগুনের শিখার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বন্ধ হয়ে যায় ট্রেনও। জানা গিয়েছে, যে কারখানায় মূলত আগুন লেগেছিল তার একদিকে তৈরি হতো রবারের চটি। অন্যদিকে ছিল কনফেকশনারি সেকশন। কী কারণে পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন এই এলাকায় আগুন লেগেছিল তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

আরও পড়ুন- সিভিক সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড, রায় নিয়ে কী বলছেন বাদশা মৈত্র এবং দেবলীনা দত্ত? 

সেরা শিরোনাম

Mamata Banerjee: সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...

ভিডিও

Jagaddal News: মদের আসরে বচসা ঘিরে উত্তেজনা, জগদ্দলের তিনসুকিয়ায় খুন !
Birbhum News: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল
Haroa News: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া! আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget