এক্সপ্লোর

Haridevpur Fire: হরিদেবপুরের কবরডাঙা মোড়ে বহুতলে আগুন

Haridevpur: আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনেন দমকল কর্মীরা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

কলকাতা: হরিদেবপুরের (Haridevpur) কবরডাঙা মোড়ে বহুতলে আগুন। সকাল সাড়ে ৯টা নাগাদ দোতলার একটি ফ্ল্যাটে আগুন (Flat Fire) লাগে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন (Fire Engine)। আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনেন দমকল কর্মীরা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

হরিদেবপুরের বহুতলের দোতলার ফ্ল্যাটে আগুন

বহুতলে অগ্নিকাণ্ড। ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দাদের দ্রুত বের করে আনা হচ্ছে। পুলিশ ও দমকল সূত্রে খবর, আজ সকালে আগুন লাগার খবর পেতেই দমকলের একটি ইঞ্জিন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি বুঝে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হবে বলেও জানানো হয়। বহুতলে আগুন লাগার ফলে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। স্বাভাবিকভাবেই আগুন আতঙ্কের মধ্যে প্রত্যেক বাসিন্দা। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে যাতে পার্শ্ববর্তী কোনও বাড়ি ক্ষতিগ্রস্ত না হয়। 

অন্যদিকে, দিন পাঁচেক আগে পার্ক সার্কাসের (Park Circus) এক দোকানে আগুন (Shop Fire) লাগে। এজেসি বোস রোড ফ্লাইওভারের (AJC Bose Road Flyover) মুখে দোকানে আগুন লাগে গত বুধবার রাতে। আগুনে সম্পূর্ণ হয়ে যায় ভস্মীভূত দোকান। গ্যাস লিক (Gas Leak) থেকে আগুন বলেই দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। কী কারণে আগুন, খতিয়ে দেখে দমকল।

আগুনের লেলিহান শিখা দেখে স্পষ্ট দোকানের মধ্যে হয়তো আস্ত আর কিছুই নেই। স্থানীয় বাসিন্দাদের কথায় বেশ কিছুক্ষণ ধরেই আগুন জ্বলতে থাকে। রাত ৯টা নাগাদ একটি বহুতল বাড়ির একতলায় চায়ের দোকানে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্যাস লিক করাতেই আগুন লেগেছে। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বাড়ির ওপর তলায় বেশ কিছু বাসিন্দা রয়েছেন। তাঁরা নেমে আসেন। ওই দোকানের আশেপাশেও অন্যান্য দোকান রয়েছে। সেই দোকানগুলিও আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়। সকলেই রাস্তায় বেরিয়ে আসেন। আগুন নিয়ন্ত্রণে এলেও বেশ কিছু সেই আগুন ছিল, ফলে ওই দোকানটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। 

আরও পড়ুন: AdenoVirus: ভয়ঙ্কর হচ্ছে ভাইরাসের থাবা, এরই মধ্যে কলকাতায় শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু আরও ২ শিশুর

তার আগের দিনও শহরে আগুন লেগে আতঙ্ক ছড়ায়। মেডিকা হাসপাতাল (Medica Hospital) চত্বরে আগুন লাগে এদিন। হাসপাতাল (Hospital) ভবনের বাইরে স্টোররুমে আগুন লাগে বলে জানা যায়। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। স্টোররুমের কাছেই জরুরি বিভাগ। জরুরি বিভাগের একাংশ থেকে সরানো হয় রোগীদের। বাইপাসের ধারে এই হাসপাতালে রোগীর সংখ্যাও প্রচুর। ১ ঘণ্টার ওপরে অতিক্রান্ত হয়ে যায় আগুন লাগার। দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে স্টোর রুমের দাহ্য বস্তু বাইরে বের করে আনেন। যুদ্ধকালীন তৎপড়তায় আগুন নেভানোর কাজ চলতে থাকে। এ প্রসঙ্গে চিকিৎসক কুণাল সরকার বলেন, 'এই স্টোর যেটা রয়েছে সেটা মূল হাসপাতাল চত্বরের বাইরে। ৫.১০ নাগাদ আগুন লাগে। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কম্পাউন্ডে বেশ কিছুক্ষণ ধোঁয়া ছিল। সবার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। গুরুতর কিছু হয়নি। মূল হাসপাতালে কোনও কিছু হয়নি।' 

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget