এক্সপ্লোর

Fire : হলদিয়া পেট্রোকেমিক্যালস্-এ ন্যাপথার পাইপ থেকে ধরল বিধ্বংসী আগুন, বড় ক্ষতির আশঙ্কা

আগুনের শিখা ক্রমেই উঁচুতে উঠতে শুরু করে। ধোঁয়ায় ঢাকে চারিদিক।

বিটন চক্রবর্তী, হলদিয়া :  সকাল সকাল ভয়াবহ অগ্নিকাণ্ড।  হলদিয়া পেট্রোকেমিক্যালস্-এর ন্যাপথার পাইপলাইনে ধরল বিধ্বংসী আগুন। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বিরাট এলাকা জুড়ে। আগুনের শিখা ক্রমেই উঁচুতে উঠতে শুরু করে। ধোঁয়ায় ঢাকে চারিদিক।  আগুন এতটাই ভয়ঙ্কর যে, হলদিয়া থেকে হাওড়া ও পাশকুঁড়াগামী ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, আগুন এতটাই ছড়িয়েছে যে, বেশ কিছু এলাকা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে,  বেশ কয়েকজন আহত হয়ে থাকতে পারেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কাজ করছে। প্রাণহানির খবর এখনও নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। 

পুলিশ সূত্রে দাবি, এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১৫ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে কলকাতায় রেফার করা হতে পারে ২ জনকে। বাকিদের চিকিৎসা চলছে হলদিয়া মহকুমা হাসপাতালে। জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির ১২টিরও বেশি দমকলের ইঞ্জিন।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১০টা নাগাদ ন্যাপথা লিক হওয়ার আঁচ পাওয়া যায়। বাতাসে কটু গন্ধ থেকে সন্দেহ হয়। অভিযোগ এই নিয়ে HPL কর্তৃপক্ষকে জানানো হলেও তড়িঘড়ি কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। শেষমেষ ভোর সাড়ে ৪টে নাগাদ দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

অন্যদিকে এ নিয়ে HPL কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতিপ্রকাশ করা হয়েছে। বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, হলদিয়ার প্ল্যান্টের ঘটনার খবর আমরা পেয়েছি। বর্তমানে আগুনের কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার কারণ সম্পর্কে কোনও মন্তব্য করা সমীচীন হবে না। বিবৃতিতে HPL কর্তৃপক্ষ আরও লিখেছে, এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল প্ল্যান্টে উপস্থিত সকল কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Advertisement

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget