এক্সপ্লোর

Calcutta Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে দাউদাউ আগুন

Medical College Fire: এইচআইভি চিকিৎসার আউটডোরে চারতলায় আগুন

কলকাতা: মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে আগুন (Fire Incident)। এইচআইভি চিকিৎসার আউটডোরে চারতলায় আগুন। বিকেল ৫.৩০ নাগাদ আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন।এমসিএইচ বিল্ডিংয়ে হেমাটোলজি, মেডিসিন, কার্ডিওলজি বিভাগও আছে।

পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী থেকে আগুন লেগেছে তা দমকলের তরফে থেকে বলা হয়নি। তবে তাদের তরফে জানানো হয়েছে যে মেডিক্যাল কলেজের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করেছে। সামলে আনা গিয়েছে আগুনের ঘটনা। পরে কলকাতা পুলিশ কমিশনার ঘটনাস্থলে যান।

আগুন লাগার সঙ্গে সঙ্গে সব ঘর ফাঁকা করে দেওয়া হয়েছে। অন্ধকারে ঢেকে গিয়েছিল এলাকা। পরে আলোর ব্যবস্থা করা হয়। ঝাঁঝালো গন্ধের ধোঁয়ায় ঢেকে গিয়েছিল এলাকা।  এক প্রত্যক্ষদর্শী বলেন, 'ভীষণ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। আমরা ধোঁয়া দেখলাম। ধোঁয়া দেখে সরে এলাম আমরা।'                            

কলকাতা মেডিক্যাল কলেজের (Medical College Fire) ভাইস প্রিন্সিপাল অঞ্জন অধিকারী বলেন, 'একটু ধোঁয়া বেরোচ্ছিল। আমাদের হেমাটোলজিতে কিছু এসি গড়বড় করছিল। এর আগেও ধোঁয়া বেরনোর ঘটনা ঘটেছিল। PWC, সিভিল সবাইকে দেখানো হয়েছিল। সব ঠিক ছিল। যদিও এমন ঘটনা ঘটেছিল। আমরা সব দেখছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই সব সামলে আনা যাবে। আমরা দেখছি কী করা যায়।'                 

এবারও প্রথম নয়। চলতি বছরের এপ্রিলেও কলকাতা মেডিক্যাল কলেজে আগুন লেগেছিল। সেবার মেডিক্যাল কলেজের ইউপিএস রুমে আগুন লেগেছিল। বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যবহার হয়েছিল। রাজ্যে একাধিকবারই সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরেই মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন লেগেছিল। ভোর সাড়ে ৪টে নাগাদ চারতলা বিল্ডিংয়ের নীচের তলায় ইলেকট্রিক প্যানেল বক্সে আগুন লেগেছিল। ধোঁয়ায় ভরে গিয়েছিল গোটা বিল্ডিং। এছাড়াও, কলকাতার শিয়ালদায় বি আর সিং হাসপাতালে আগুন লেগেছিল। ফেব্রুয়ারি মাসে কলকাতার অন্যতম বেসরকারি হাসপাতাল মেডিকা হাসপাতালে আগুন লেগেছিল। হাসপাতাল ভবনের বাইরে স্টোররুমে আগুন লেগেছিল। সেখানকার কাছেই জরুরি বিভাগ থাকায় আতঙ্ক ছড়িয়েছিল। সেখান থেকে সরানো হয়েছিল রোগীদের। মূল হাসপাতাল চত্বরে অবশ্য আগুন লাগেনি সেবার। দমকল কর্মীরা দ্রুত স্টোর রুমের দাহ্য বস্তু বাইরে বের করে এলেছিলেন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলেছিল সেই ঘটনায়।

আরও পড়ুন: জেলা সভাপতির পদ খোয়ালেন তিহাড়ে বন্দি অনুব্রত? তালিকায় ধোঁয়াশা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget