এক্সপ্লোর

Firhad Hakim : ' ইন্ডিভিজুয়াল লোক কি বলল তাতে কিছু এসে যায় না' পার্কিং-ফি বিতর্ক কাকে খোঁচা ফিরহাদের?

রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র  ফিরহাদ হাকিম সোমবার বলেন, ' আমাকে মানুষের স্বার্থে কাজ করতে হবে ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর, ইন্ডিভিজুয়াল লোক কি বলল তাতে কিছু এসে যায় না।' 

অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা : পার্কিং ফি ( Parking Fee )  বৃদ্ধি নিয়ে বিতর্কের আবহে এই প্রথমবার, এবিপি আনন্দর কাছে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম ( Firhad Hakim ) । তাঁর সাফ কথা, কোনও ব্য়ক্তিবিশেষ কী বলল, তাতে তাঁর কিছু যায় আসে না। কে এই ব্যক্তি ? কার দিকে খোঁচা ফিরহাদের ?  

'ইন্ডিভিজুয়াল লোক কি বলল তাতে কিছু এসে যায় না'
শুক্রবার তৃণমূলের সাংবাদিক বৈঠকের পর যেভাবে কলকাতা পুরসভাকে বর্ধিত পার্কিং ফি প্রত্য়াহার করতে হয়েছে, সেই প্রেক্ষাপটে ব্য়ক্তিবিশেষ বলে কাকে ইঙ্গিত করলেন মেয়র? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, দলের অন্দরের মন কষাকষি নিয়ে। রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র  ফিরহাদ হাকিম সোমবার বলেন, ' আমাকে মানুষের স্বার্থে কাজ করতে হবে ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর, ইন্ডিভিজুয়াল লোক কি বলল তাতে কিছু এসে যায় না।' 

বুঝিয়ে দিলেন নিজের অসন্তোষ

পার্কিং ফি বৃদ্ধি এবং তা প্রত্য়াহার নিয়ে তুমুল বিতর্কে সরগরম বঙ্গ রাজনীতি। এরই মধ্যে প্রথমবার এবিপি আনন্দে মুখ খোলেন কলকাতার মেয়র! তিনি কি অসন্তুষ্ট ? তাঁর সঙ্গে কি দলের একাংশের দূরত্ব তৈরি হয়েছে ? অভিমান হয়েছে ফিরহাদের ?  EXCLUSIVE সাক্ষাৎকারে ফের কার্যত বুঝিয়ে দিলেন নিজের অসন্তোষ!

সেইসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য়ও করলেন। হাসি মুখে তিনি বললেন ' বিতর্ক নেই। এখন বলেছেন, উইথড্র করেছি। পরে কথা বলে ঠিক করব ' । তার মানে কি আগামী দিনে ফের সিদ্ধান্ত বদল হতে পারে? শুক্রবার থেকে শুরু হওয়া এই বিতর্কের আঁচ, এখনও পুরোপুরি থিতিয়ে যায়নি। যে পরিস্থিতিতে বর্ধিত পার্কিং ফি প্রত্য়াহার হয়েছে, তা নিয়ে চর্চা চলছেই।

প্রেক্ষাপট
১ এপ্রিল থেকে কলকাতায় পার্কিং ফি বাড়ানো হয়। কিন্তু, কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত নিয়ে শুক্রবার আচমকা সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ!  কুণাল ঘোষের সঙ্গে ফিরহাদ হাকিমের মতপার্থক্য় একাধিকবার সামনে এসেছে, এবার তিনিই সাংবাদিক বৈঠক করে, দাবি করেন, ' এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর অজান্তে! আর অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এনিয়ে মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন! '

সেই সঙ্গে কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত যে প্রত্য়াহার করা হবে, তা-ও দলের সাংবাদিক বৈঠক থেকেই ঘোষণা করে দেন কুণাল ঘোষ! গোটা ঘটনায় ফিরহাদ হাকিম যে অসন্তুষ্ট, তা স্পষ্ট হয়ে যায় তাঁর প্রতিক্রিয়াতেই। তিনি বলেন, ' সংবাদমাধ্যমে এভাবে বলা ঠিক হয়নি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে, অবশ্যই বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করে নেব। কিন্তু, বর্ধিত ফি প্রত্য়াহারের নির্দেশিকা জারির আগেই, দলের তরফে ট্য়ুইট করে ধন্য়বাদ জানিয়ে দেওয়া হয় পুরসভাকে।'

সূত্রের খবর, শুক্রবার সন্ধেতেই মেয়রের কাছে মুখ্যমন্ত্রীর ফোন যায়। তারপরই চাপের মুখে বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করে নেওয়া হয়। এই ঘটনাক্রম বিভিন্ন মহলে প্রশ্ন উস্কে দিয়েছে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ ফিরহাদ হাকিমকে এভাবে দলের তরফে সাংবাদিক বৈঠক করে বার্তা দেওয়া হল কেন? এটা কি পরিকল্পিত এবং কৌশলমাফিক? আর এই আবহেই রবিবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা যায় মেয়র ফিরহাদ হাকিমের মুখে। তিনি বলেন, ' মানুষ আসবে, মানুষ যাবে। সমাজ থাকবে, উন্নয়ন থাকবে। আজকে যাঁরা এই বাচ্চা বাচ্চা ছেলেরা রয়েছে, এরা কালকে সমাজের মাথা হবে। তাঁদের মধ্যে দিয়েই আবার এই চেতলায় আরেকটা ববি হাকিম আসবে। ' 

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বহু পুরনো সঙ্গী ফিরহাদ হাকিম কি দলের মধ্য়ে একটু কোণঠাসা হয়ে পড়েছেন? তিনি কি বিশেষ কারোর দিকে ইঙ্গিত দিলেন? তাঁর কথায় ইন্ডিভিজুয়ালই বা কে?


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার, 'প্রাণঘাতী নয় এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল'
নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার, 'প্রাণঘাতী নয় এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল'
Dilip Ghosh: CJP-র দেশবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, সঙ্ঘের প্রতিবাদসভাকে সমর্থন করে দাবি দিলীপ ঘোষের
CJP-র দেশবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, সঙ্ঘের প্রতিবাদসভাকে সমর্থন করে দাবি দিলীপ ঘোষের
Raid in Blood Bank: রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ; রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ; রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?

ভিডিও

NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget