এক্সপ্লোর

Shams Iqbal Arrest : লক্ষ লক্ষ টাকা তোলাবাজি, এবার গ্রেফতার ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল

শামস ইকবাল কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত।


কলকাতা :
রাজ্যে পালাবদলের পর তৃণমূলের বহু কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। নানা ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদের।  আর এবার কলকাতায় ৭০ লক্ষ টাকার তোলাবাজির মামলায় গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। তিনি কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত।

পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালে দায়ের হওয়া একটি তোলাবাজির মামলায় তদন্তের ভিত্তিতেই গার্ডেনরিচ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। শুধু তোলাবাজির অভিযোগই নয়, শামস ইকবালের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারাতেও মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ অনুযায়ী, এই  শামস ইকবাল এবং তার সহযোগী মোহাম্মদ ফারাজ ও ফিরোজ কোরেশি ২০২৩ সালের জুন মাসে  শাদাব নামে এক ব্যবসায়ী ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে তাকে ৭০ লক্ষ টাকা দিতে বাধ্য করেন।  ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  পুলিশ রবিবার (২৮ জুন, ২০২৬) রাতে ইকবালকে আটক করে এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। তারপর তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, একটি লিখিত অভিযোগ ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে।  অভিযোগগুলোর মধ্যে তোলাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং আরও বেশ কিছু অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে। 

রাজ্যে পালাবদলের পর বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছেন একের পর এক কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর। এবার পুলিশের জালে ধরা পড়লেন কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। 

 

পানিহাটিতে গ্রেফতার কাউন্সিলর                   

অন্যদিকে, এদিনই পানিহাটিতে গ্রেফতার হলেন আরেক তৃণমূল কাউন্সিলর । তোলাবাজির মামলায় জালে তৃণমূল নেতা পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস । 

নদিয়ায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা                 

আবার, নদিয়ায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। ধৃত স্বপন ঘোষ কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি। গতকাল দুপুরে ধুবুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, কালীনগর সমবায় সমিতিতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে স্বপন ঘোষের বিরুদ্ধে। প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না মেলায় সম্প্রতি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তারপরই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget