এক্সপ্লোর

Voter list : বন্দর এলাকায় ৬৬ হাজারের উপর নাম বাদ, 'বিজেপিতে এখনও এমন কেউ জন্মায়নি যে...'হুঁশিয়ারি ফিরহাদের

প্রকাশিত হল পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। তাতে জায়গা পেলেন ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন। বাদ গেল ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা :  প্রকাশিত হল পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। তাতে জায়গা পেলেন ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন। বাদ গেল ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে কোন কোন বিধায়কের কেন্দ্র থেকে কত ভোটারের নাম বাদ যায়, সেদিকে শুরু থেকেই ছিল নজর। মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনের ২০৭ নম্বর বুথে বাদ নাম পড়ল ১২৭ জনের । ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে ভবানীপুর ব্রাঞ্চে বাদ পড়ল ১২৭ জনের নাম। অন্যদিকে শুভেন্দু অধিকারীর কেন্দ্রে ৭৯ নম্বর বুথে বাদ পড়ল ১১ জনের নাম। এদিকে ফিরহাদ হাকিম নিজেই জানালেন, তাঁর কেন্দ্র থেকে বাদ পেরে গিয়েছে ৬৬ হাজারের উপর নাম ।

ফিরহাদ হাকিম বললেন, 'চক্রান্ত চলছে। এখনও পর্যন্ত বিজেপিতে কেউ জন্মায়নি যে পোর্টে ফিরহাদ হাকিমকে হারাবে আর ভবানীপুরে ম্যাডামকে হারাবে । ' ফিরহাদ জানালেন, যাদের নাম বাদ গিয়েছে, তার মধ্যে কিছু হয়ত মৃত রয়েছে। কিছু মানুষ হয়ত স্থানান্তরিত হয়েছে। কিন্তু এত বাদ পড়ার কথা নয়। তাঁদের সার্ভে শুরু হবে। এরপর যদি একজনও 'জেনুইন' ভোটার বাদ যান, তাহলে মেনে নেওয়া হবে না।  

রাজ্যে এসআইআর-এর পরে খসড়া ভোটার তালিতায় বাদ পড়েছে ৫৮ লক্ষেরও বেশি মানুষের নাম। এই প্রসঙ্গ উঠতেই ফিরহাদ  বলেন, ' রাজ্যের বিষয়ে পার্টির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবেন। শুনানি শুরু  মঙ্গলবার থেকেই। এই বিষয়ে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। আমরা বন্দর এলাকার মানুষের সঙ্গে আছি। বন্দর এলাকার মানুষ আমাদের সঙ্গে আছে...ভোট তো মানুষ দেবে। নির্বাচন কমিশন বিজেপির কথায় চলে। আগে ছিল ইডি, সিবিআই, এখন ইলেকশন কমিশনও সেই তালিকায় ঢুকে গেল। নির্বাচন কমিশন ভোট দেবে না। ভোট দেবে মানুষ। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে। '

নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা জানতে ক্লিক করুন কমিশনের ওয়েবসাইটে। জানতে ক্লিক করুন  electoralsearch.eci.gov.in/ এ। কমিশনের ওয়েবসাইট ও অ্যাপে প্রকাশিত হয়েছে আপডেটেড তালিকা। বদল হয়েছে সিরিয়াল নম্বরে। নিজের নাম খুঁজে নিতে হবে সেই তালিকা থেকে। বাদ পড়া ভোটারদেরও তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে উল্লেখ করা হয়েছে বাদ পড়ার কারণও।             

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

ভিডিও

Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী
Samik Bhattacharya News :
Parnasree - Chatpuja 2026 |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Embed widget