এক্সপ্লোর

Firhad On Partha : 'এই পার্থদাকে আমি চিনতাম না' কেন এমন মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের

Bengal Recruitment Scam : ফিরহাদ বলেন, বলেন, 'টাকার বিনিময়ে চাকরি, আমাদের সবার কাছে লজ্জার।

কলকাতা : নিয়োগ দুর্নীতির ( Recruitment Scam ) মামলায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ( Arpita Mukherjee )  দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা নগদ ও সোনা ও হিরের অলঙ্কার উদ্ধার এবং তাঁর গ্রেফতারির ৬ দিন পর, পার্থ চট্টোপাধ্যায়কে ( Partha Chatterjee )  মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দল থেকে তাঁকে সাসপেন্ডও করা হয়! যদিও আজই পর্যন্ত দলের বিরুদ্ধে একটিও কথা বলা তো দূরে থাক, দলের পক্ষেই বারবার মন্তব্য করে গিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু আবার তাঁরই একদা সতীর্থ, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বুঝিয়ে দিলেন পার্থর পাশে তাঁরা নেই। 

স্বপ্নেও ভাবতে পারিনি : ফিরহাদ

নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার জেল হেফাজত শেষে  পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ করবে ইডি। এদের মধ্যে পার্থ-অর্পিতাকে ভার্চুয়ালি পেশ করা হবে। এদিনই নিয়োগ-দুর্নীতি ও পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'টাকার বিনিময়ে চাকরি, আমাদের সবার কাছে লজ্জার। এই পার্থদাকে আমি চিনতাম না, এই পার্থদা আমার কাছে নতুন। স্বপ্নেও ভাবতে পারিনি কেউ টাকা নিয়ে চাকরি দেবে। কারও অধিকার হরণ করে চাকরি দেওয়া অন্যায়, পাপ'
মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের । 

পার্থ দলের পাশে

দল তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করলেও, ধারাবাহিকভাবে দলের পাশে দাঁড়িয়েছেন একদা তৃণমূলের নাম্বার টু। সে দলের পাশে থাকার বার্তাই হোক বা প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানানোই হোক! এর আগে তৃণমূলের উদ্দেশে ডিসেম্বর মাসকে ডেডলাইন করে বার বার হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময়ও দলের পাশে থাকার বার্তা শোনা গেছিল পার্থ চট্টোপাধ্যায়ের গলায়! রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটের ফলও তৃণমূলের পক্ষে যাবে বলেও বার্তা দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই পরিস্থিতিতে দল যে তাঁর পাশে নেই, তা বুঝিয়ে দিলেন ফিরহাদ। 

কুণালের কটাক্ষ


শুধু ফিরহাদ হাকিম নন, এর আগে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে চাঁচাছোলা কথা বলেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। পার্থর গ্রেফতারির অব্যবহিত পরেই কুণালের মন্তব্য ছিল,' আমার জেল জীবন দেখে এই পার্থ চট্টোপাধ্যায়, আমি যখন বলেছিলাম চক্রান্ত, তখন ইনি বলেছিলেন আমি না কি পাগল। আজ পার্থ চট্টোপাধ্যায়, যদি জেল হেফাজত হয়, ঢুকে দেখুন কেমন লাগে। আমি আশা করব, আমার ক্ষেত্রে যেমন বন্দি জীবনের প্রত্যেকটি নিয়ম প্রযোজ্য ছিল, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও কারা দফতরও তাই করবে। ' পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের জেরে, দল তাঁকে সেন্সরও করে। 

তবে দল যে পার্থর সঙ্গে নেই তা বারবার বিভিন্ন নেতার কথায় প্রকাশিত। 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget