এক্সপ্লোর

Water Logging: শহরে জমা জলের ইস্যুতে সরল ক্ষোভ, নিকাশি বিভাগের প্রশংসায় পঞ্চমুখ ফিরহাদ

Firhad on Water Logging: মাসের পয়লা তারিখে যাঁর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন, সপ্তাহ ঘুরতে তাঁকেই দরাজ সার্টিফিকেট দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: দিন দশেক আগে শহরে জমা জল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতা পুরসভার (Kolkata Municipality) মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) । এবার সেই নিকাশি বিভাগেরই ভূয়সী প্রশংসা করলেন তিনি। ২ মাসের মধ্যে জমা জলের সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন মেয়র পারিষদ নিকাশি। 

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, 'আমি আমার মেয়র ইন কাউন্সিলকে নিয়ে সন্তুষ্ট, প্রাণপন চেষ্টা করে উনি কাজ করছেন।' মাসের পয়লা তারিখে যাঁর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন, সপ্তাহ ঘুরতে তাঁকেই দরাজ সার্টিফিকেট দিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেপ্টেম্বরের শুরুতে টক টু মেয়রে শহরের নানা জায়গায় জল জমা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন খোদ মেয়র।  মেয়র পারিষদ নিকাশি তারক সিংহের নাম করে নিকাশি বিভাগের কাজ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

যদিও কয়েকদিন আগেই মেয়র বলেছিলেন,রিপোর্ট তো, নো ওয়াটার লগিং, নো ওয়াটার লগিং। তারক সিং-এর হোয়াটসঅ্যাপ আসছে তো আসছে। কিন্তু গিয়ে তো আমি নিজে জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি।শহরে জল জমাকে কেন্দ্র করে তুঙ্গে ওঠে মেয়রের সঙ্গে মেয়র পারিষদের সংঘাত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ নিকাশি তারক সিং। 

মূলত প্রায় প্রতিবছরের মতো এবারও সেই জমা জল (Water Logging) নিয়ে সমস্যা পিছু ছাড়ছে না। আর এবার জল ঘোলা হয়েছিল মূলত জল জমা নিয়েই। মেয়রের সঙ্গে মেয়র পারিষদের মধ্যে মোড় নিয়েছিল সংঘাত। শহরে জল জমা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন খোদ মেয়র। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'সরকারি সিস্টেমই খারাপ, ফুটবলের মতো শুধু একে অপরকে পাস করে।'

তবে এখানেই শেষ নয়, মেয়র পারিষদ তারক সিংহের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এরপরেই তারক সিংহর প্রতিক্রিয়া আসে, 'আগামীকালই পদত্যাগ করব।' তবে  ২৪ ঘণ্টায় ছবিটা বদলে যায়।রাত পোহাতেই মেয়রের এক ফোনে মানভঞ্জন হয়। পদত্যাগের পরিকল্পনা ত্যাগ করেন মেয়র পারিষদ  নিকাশি। 

আরও পড়ুন, আগ্রা-সহ একাধিক শহরে জ্বালানির দরে বদল, পেট্রোলের কী দাম কলকাতায় ?

ফিরহাদের সঙ্গে কথার পর পদত্যাগ না করার সিদ্ধান্ত নেন তারক সিংহ। তাঁর কথায়,'মেয়র আমাকে বলেছেন, তিনি সরাসরি এসব কথা আমাকে বলতে চাননি।একটা সরকারি সিস্টেমের বিষয়ে বলতে গিয়ে মেয়রের এই মন্তব্য', দাবি তারক সিংহের। তারক সিংহ আরও বলেন, 'স্বাভাবিকভাবেই ভাইকে হারিয়ে শোকগ্রস্ত ছিলেন মেয়র। জোয়ার ভাটার কারণে লকগেট বন্ধ থাকায় মোমিনপুরে সমস্যা হয়েছিল। বিষয়টির গুরুত্ব বুঝে মেয়রের সঙ্গে সরাসরি কথা বলব, জানিয়েছেন তারক সিংহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget