এক্সপ্লোর

Coochbehar News: কাল হল অন্নপ্রাশনের অন্নই, প্রাণ হারাল একরত্তি

Tragic Child Death In Coochbehar: শ্বাসনালীতে খাবার আটকে অন্নপ্রাশনের দিন মর্মান্তিক মৃত্যু ছমাসের শিশুর। কোচবিহারের তুফানগঞ্জের ঘটনা। এলাকায় শোকের ছায়া, ভাষা হারিয়েছেন শিশুর পরিজনেরা।

শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ: অন্নপ্রাশনের (rice ceremony) দিনেই মুখে শেষ বারের মতো অন্ন তুলল ছ'মাসের (six month old) শিশু (child)। মর্মান্তিক ঘটনায় শোকের  ছায়া তুফানগঞ্জের (tufangunj) শৈলধুকরি এলাকায়। কোথা থেকে কী হয়ে গেল, এখনও বুঝে উঠতে পারছেন না মৃত শিশুর পরিজনরা।

কী হয়েছিল?

নাম অপূর্ব মণ্ডল। কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শৈলধুকরি এলাকার ওই খুদে বাসিন্দা গত বেশ কিছু দিন ধরেই সর্দি কাশিতে ভুগছিল। জানাচ্ছেন বাবা অতুল মণ্ডল। চিকিৎসাও করা হচ্ছিল অপূর্বর। এর মধ্য়েই শুরু অন্নপ্রাশনের তোড়়জোড়। পরিবার সূত্রে খবর, গত কাল অর্থাৎ শুক্রবার মুখে ভাত উপলক্ষ্যে স্থানীয় একটি মন্দিরে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। মন্দিরের প্রসাদ খাইয়ে অন্নপ্রাশনের রীতি পালন করতে চেয়েছিল পরিবার। এর পরই বিপত্তি। সূত্রের খবর প্রসাদের টুকরো মুখে দেওয়ার পর থেকে শ্বাসকষ্ট বাড়তে থাকে অপূর্বর। অবস্থা খারাপ হলে দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসা করা হয়েছিল। অক্সিজেনও দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

শ্বাসনালীতে খাবার আটকে মৃত্যু

শিশুটির বাবা জানাচ্ছেন, শ্বাসনালীতে খাবারের টুকরো আটকে যাওয়াতেই ছেলের এই মর্মান্তিক পরিণতি বলে চিকিৎসকদের মত। কিন্তু সেই টুকরো বের করা গেল না কেন? হাসপাতাল সূত্রে খবর, তাদের কাছে আনার আগেই অপূর্বর অবস্থার অবনতি হয়েছিল। তার উপর বলরামপুর থেকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পৌঁছতেও অনেকটা সময় চলে যায়। কালজানি নদীর ব্রিজ পেরিয়ে যখন শিশুটির পরিবার তাকে নিয়ে নিয়ে হাসপাতাল পৌঁছেছে, তত ক্ষণে ঘটনার পর অন্তত আধঘণ্টা কেটে গিয়েছে। ফলে লড়াইয়ের সময়টুকুও পাওয়া যায়নি। 
এই মুহূর্তে অবশ্য কোনও যুক্তিই কানে বা মনে ঢুকছে না শোকসন্তপ্ত বাবা-মার। কোলের শিশুকে অন্নপ্রাশনের দিনে হারিয়ে শোকের ভাষাও হারিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:শপথ নিয়েছেন এক সপ্তাহ আগে, তৃণমূলের কার্যালয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি, বিতর্ক তুঙ্গে

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget