এক্সপ্লোর

Rahim Nabi Brother Arrested: বিজেপি নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবির ভাই

BJP Leader Assaulted: জানা গিয়েছে, গ্রেফতার হয়েছেন রহিম নবির ভাই ফিরোজ নবি- সহ ২ জন তৃণমূল নেতা। ২০২১ সালে হুগলির পান্ডুয়ায় মারধরের মামলায় গ্রেফতার প্রাক্তন ফুটবলারের ভাই।

হুগলি : বিজেপি নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবির ভাই। জানা গিয়েছে, গ্রেফতার হয়েছেন রহিম নবির ভাই ফিরোজ নবি- সহ ২ জন তৃণমূল নেতা। ২০২১ সালে হুগলির পান্ডুয়ায় মারধরের মামলায় গ্রেফতার প্রাক্তন ফুটবলারের ভাই। ২০২১ সালে বিজেপি নেতা শেখ আব্বাস আলিকে মারধর করা হয় এবং তার জেরে কানের পর্দা ফেটে যায় ওই বিজেপি নেতার, এমনটাই অভিযোগ উঠেছে। এই ঘটনায় রহিম নবির ভাইয়ের যুক্ত থাকার অভিযোগ উঠেছে। শেখ আব্বাস আলির অভিযোগের ভিত্তিতে তদন্ত, পান্ডুয়ার জয়পুর রেলগেট সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন ফুটবলার রহিম নবির ভাইকে। 

প্রাক্তন ফুটবলার রহিম নবি বলছেন, '২০১৬- তে যখন পার্টিতে আমি দাঁড়িয়েছিলাম, তারপরে তো আর পাণ্ডুয়াতে নেই, এখন কলকাতাতেই। ওটা যাকে করা হয়েছে তার নাম আব্বাস। ওকে মারা হয়নি। ও প্রায় ৮ লাখ টাকা নিয়েছিল এবং যে মহিলার থেকে নিয়েছিল তাঁর স্বামী সম্প্রতি মারা গিয়েছেন। এটার জন্য ওরা ওকে চেজ করেছিল। তখন আমিমনে হয় পাণ্ডুয়াতে নেই। ওরা ওকে চেজ করেছিল। বলেছিল টাকাটা দিয়ে দিলে খুব ভাল হয়। ওরা এফআইআর করেছিল। আমার পুরো বিশ্বাস আছে প্রশাসনের উপর যে, প্রশাসন এটার সঠিক বিচার করবে।' 

কারও বিরুদ্ধে তোলবাজির অভিযোগ তো কারও বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগ...জেলায় জেলায় গ্রেফতার হলেন তৃণমূলের নেতারা। সেই তালিকায় যেমন রয়েছেন তৃণমূল কাউন্সিলর। তেমনই রয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। অপরাধ করলে রেয়াত নয়, ক্ষমতায় এসেই স্পষ্ট তা বুঝিয়ে দিয়েছেন রাজ্য়ের নতুন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতোই জোর কদমে চলছে ধরপাকড়। 

দমদমে ওয়ার্ড অফিসে রাশি রাশি ভোটার ও আধার কার্ড উদ্ধার, রোষের মুখে তৃণমূল কাউন্সিলর, গায়ে কালি ঢেলে মারধর 

খুনের হুমকির অভিযোগ থেকে শুরু করে গাঁজা পাচার, মহিলাকে নিগ্রহের অভিযোগ থেকে তোলাবাজি, বাড়ি ভাঙচুর, এমনই নানা অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার হলেন তৃণমূলের কাউন্সিলর থেকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, ব্লক সভাপতি সবাই। পশ্চিম মেদিনীপুরে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের দাপুটে নেতা ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। ধৃত নন্দগোপাল সাউ, দাঁতন ২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। শনিবার তৃণমূল নেতাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়দের একাংশ। তাঁকে লক্ষ্য় করে ছোড়া হল ডিমও। এর মধ্য়েই বর্ধমান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমিত শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি, বাড়ি ভাঙচুর, মারধর,-সহ একাধিক অভিযোগ রয়েছে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Yojana: কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Advertisement

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget