এক্সপ্লোর

Siliguri News: সিপিএমের জেলা কমিটি থেকে সরছেন অশোক ভট্টাচার্য

Darjeeling CPM: বয়সের কারণে, কোনও কমিটিতে না থাকার কথা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবার একই যুক্তিতে সিপিএমের জেলা কমিটি থেকে সরে দাঁড়াচ্ছেন অশোক ভট্টাচার্য।

সনৎ ঝা, দার্জিলিং: দলের সিদ্ধান্ত মেনে বয়সের কারণে সিপিএমের জেলা কমিটি থেকে সরছেন অশোক ভট্টাচার্য। তেমনই ইঙ্গিত দিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র। সিপিএম নেতা জানিয়েছেন, তরুণদের সুযোগ দেওয়াই উদ্দেশ্য। যদিও, এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি।

রাজ্য  বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু কয়েকদিন আগে  বলেছিলেন, আমি কোনও কমিটিতে থাকব না। কিন্তু পার্টিতে থাকব। পার্টির নির্দেশে যে কাজ করতে বলবে সেই কাজ করব।

দার্জিলিং সিপিএমের জেলা কমিটির সদস্য অশোক ভট্টাচার্য বলেছেন, জেলা কমিটিতে বয়স ৭০। যাদের এই বয়স অতিক্রম করে যাবে তারা অটোমেটিক সরে যাবে।

বয়সের কারণে, কোনও কমিটিতে না থাকার কথা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবার একই যুক্তিতে সিপিএমের জেলা কমিটি থেকে সরে দাঁড়াচ্ছেন অশোক ভট্টাচার্য।

সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী, ৭০ বছর বয়স পর্যন্ত জেলা কমিটিতে থাকা যায়।শিলিগুড়ির প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যর বয়স এখন ৭২।পার্টির গঠনতন্ত্র অনুযায়ী, প্রবীণ সিপিএম নেতার আর কমিটিতে থাকার কথা নয়। সেইমতো তিনি সরে যাচ্ছেন। অশোক ভট্টাচার্য বলেছেন, আমাদের উদ্দেশ্য, এই জায়গাগুলিতে নতুনদের কীভাবে সুযোগ দেওয়া যায় সেটা দেখা। তাঁরা যদি পদ না ছাড়েন তাহলে তরুণদের কীভাবে নেব।

 বামফ্রন্ট ক্ষমতায় থাকার সময় দীর্ঘদিন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য।ছিলেন শিলিগুড়ির মেয়রও।উত্তরবঙ্গের দাপুটে সিপিএম নেতার দলের কমিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে, খোঁচা দিয়েছে তৃণমূল-বিজেপি।

তৃণমূল কংগ্রেস দার্জিলিং (সমতল)-এর মুখপাত্র বেদব্রত দত্ত বলেছেন, বামপন্থী নেতারা দেহত্যাগ করতে পারেন,পদত্যাগ করতে পারেন না। ওঁরা যত কম বলেন তত ভাল। ওঁদের তরুণ নেতারা দল ছেড়েছেন, সিনিয়র নেতারা জায়গা ছাড়েননি বলে।

 

বিজেপি দার্জিলিং (সমতল)-এর সাধারণ সম্পাদক রাজু সাহা বলেছেন, বিপদকালে বুদ্ধি বাড়ে। শেষ সময়ে সিপিএম যখন চারিদিকে নিভে গেছে, সেখানে উনি চিন্তা করছেন দল থেকে আর কিছু পাওয়ার নেই।

এই মুহূর্তে সিপিএমের রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য অশোক ভট্টাচার্য।সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী, ৭২ বছর বয়স পর্যন্ত রাজ্য কমিটিতে থাকা যায়।

সেরা শিরোনাম

Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
Train Cancel: ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
West Bengal News Live : ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
CM On Coal Mines Accident: মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী
মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে
Mallikarjun Kharge Remarks Row | খাড়গের মন্তব্যে তোলপাড় রাজনীতি, প্রতিবাদ মিছিল BJP-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget